পার্থ গ্রেফতার হতেই তালা ঝুললো পিংলার স্কুলে

শনিবার সকালে পার্থ চট্টোপাধ্যায় ইডির হাতে গ্রেফতার হন। ঘটনাচক্রে সেই দিন থেকেই তালা ঝুলেছে পিংলার এই বহুচর্চিত স্কুলের দরজায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যের স্কুলে স্কুলে শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতির ঘটনায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের মন্ত্রী তথা শাসক দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়(Partha Chattopadhay)। গত শনিবার সকালে পার্থ চট্টোপাধ্যায় ইডির হাতে গ্রেফতার হন। ঘটনাচক্রে সেই দিন থেকেই তালা ঝুলেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর মহকুমার পিংলা(Pingla) থানা এলাকার খিরিন্দা গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপ্রিয়া এলাকায় গড়ে ওঠা বাবলি চক্রবর্তী মডেল ইন্টারন্যাশানাল স্কুলে(BCM International School)। এই স্কুল গড়ে তুলেছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য(Kalyanmoy Bhattacharya)। পার্থবাবুর স্ত্রীর নামেই এই স্কুল গড়ে তোলা হয়েছে পিংলার ওই প্রত্যন্ত এলাকায়। ইংরাজি মাধ্যম ওই স্কুলে এখন যে ছেলেমেয়েরা পড়ছে তাঁদের ভবিষ্যৎ নিয়েই এখন চিন্তায় পড়ে গিয়েছেন অভিভাবকেরা।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, প্রায় ১৫ বিঘা জমিতে গড়ে ওঠা ওই স্কুলে মোটা টাকা দিয়ে ভর্তি করতে হত। ওই স্কুলে কলকাতার নামীদামী স্কুলের মতোই সব ধরনের ব্যবস্থা রয়েছে। একাধিকবার পার্থ চট্টোপাধ্যায় ওই স্কুল পরিদর্শনে এসেছিলেন বলেও জানাচ্ছেন তাঁরা। স্কুলটির দেখ ভাল করতেন পার্থবাবুর জামাই কল্যাণময় ভট্টাচার্যের ২ মামা। গ্রামবাসীদের আরও আভিযোগ, এই স্কুল চালু হওয়ার পর থেকে কল্যাণময় ভট্টাচার্যের ২ মামার লাইফস্টাইলটাই পুরো পালটে গিয়েছে। আগে তাঁরা সাইকেল করে ঘুরতেন, বিড়ি খেতেন, হাটেবাজারের জামাকাপড় কিনে পরতেন। অথচ স্কুলটি চালু হওয়ার পরে তাঁরা এখন আর স্করপিও ছাড়া বাড়ি থেকে বেরোন না, দামী সিগারেট খান, ব্রান্ডেড পোষাক ছাড়া কিছু পরেন না। কিন্তু পার্থবাবু গ্রেফতার হওয়ার পর থেকে শুধু যে স্কুল বন্ধ হয়ে গিয়েছে তাই নয়, কল্যাণময় ভট্টাচার্যের ২ মামাও গা ঢাকা দিয়েছেন।

সৃজনশীল কাজে উৎসাহ বাড়বে, পরিবারে খুশির খবর আসবে, চট করে কাউকে বিশ্বাস করবেন না

রোগীর শরীর নয়, বদলে যায় জীবনযাত্রা! বাড়ছে এই ক্যানসারের ঝুঁকি

প্রশিক্ষণের সময়ে ভেঙে পড়ল রাশিয়ার পরমাণু অস্ত্র বহনকারী বোমারু বিমান, মৃত ৬

পুজোয় চলে যান চা-বাগানের স্বর্গে! সবুজের আমেজে প্রাণ ভরে কাটান ছুটি

পুজোর সাজে বাঙালিয়ানা, আজও অমলিন বাংলার এই ৭ শাড়ি

খালি হবে সিন্দুক, অশান্তি পিছু ছাড়বে না! আজই রান্নাঘরের স্ল্যাব থেকে সরান ৪ জিনিস

খোসা-সহ খাচ্ছেন এই ৮ ফল? সুস্থ থাকতে ভালভাবে পরিষ্কার করে নিন

মুঠোমুঠো ক্যালসিয়াম খাচ্ছেন, অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি

জম্মুর কাঠুয়ায় সিআইএসএফ জওয়ানের এলোপাথাড়ি গুলিতে নিহত চার সহকর্মী

পুজোর আগে শনি-রবি বাড়তি মেট্রো, কোন লাইনে কত ট্রেন চলবে?

ধর্ষণে অন্তঃসত্ত্বা সপ্তম শ্রেণির পড়ুয়া, ‘ঘৃণ্য অপরাধে’ স‍ৎ বাবাকে মৃত্যুদণ্ড আদালতের

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার