ডাবগ্রাম-ফুলবাড়িতে তৃণমূলের নেতা-নেত্রীদের জমি, সম্পত্তির খোঁজ শুরু

উত্তরকন্যা সূত্রে জানা গিয়েছে, রাজ্য প্রশাসনের শীর্ষ স্তর থেকে নির্দেশ পেয়ে, পুলিশ এবং জেলা প্রশাসনের আধিকারিকেরা ওই খোঁজ শুরু করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) কড়া পদক্ষেপের দরুন উত্তরবঙ্গে শিলিগুড়ির(Siliguri) পাশে থাকা ডাবগ্রাম-ফুলবাড়িতে(Dabgram Fulbari) সরকারি জমি দখলের অভিযোগের মামলায় গ্রেফতার হয়েছেন দেবাশিস প্রামাণিক এবং গৌতম গোস্বামী। কিন্তু তাঁদের অনেক অনুগামীই এখনও বাইরে রয়েছেন। এরা ওই সব জমি দখল ও তা বিক্রির কাজেও যুক্ত ছিল। আর তাই এই দুই নেতার অনুগামীদের একাংশের সম্পর্কে খোঁজখবর নেওয়া শুরু করে দিল পুলিশ প্রশাসন। মূলত ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকার তৃণমূল কংগ্রেসের(TMC) নেতা-নেত্রীদের জমি, সম্পত্তির(Land and Property) খোঁজ শুরু করে দিয়েছে প্রশাসন। যাদের ওপর এই ঘটনার জেরে পুলিশ ও প্রশাসনের নজর রয়েছে তাঁদের মধ্যে যেমন পঞ্চায়েত স্তরের একাধিক নেতা রয়েছেন তেমনি কয়েকজন জনপ্রতিনিধিও আছেন। আগে জনপ্রতিনিধি ছিলেন এমন নেতার নামও তালিকায় রয়েছে। উত্তরকন্যা সূত্রে জানা গিয়েছে, কলকাতায় রাজ্য প্রশাসনের শীর্ষ স্তর থেকে নির্দেশ পেয়ে, শিলিগুড়ি পুলিশ এবং জলপাইগুড়ি জেলা প্রশাসনের আধিকারিকেরা ওই খোঁজ শুরু করেছেন।

জলপাইগুড়ি জেলার সদর মহকুমার শিলিগুড়ি পুরনিগম লাগোয়া রাজগঞ্জ ব্লকের ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকায় ২০১৯ সালের পর থেকে শাসক দলের হার শুরু হয়েছে। লোকসভা, বিধানসভার পরে, এলাকার ৪টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে একটি গ্রাম পঞ্চায়েতের দখলও বিজেপি পেয়েছে। শাসক দলের একাংশের বিরুদ্ধে জমির বেআইনি কারবার, তোলাবাজি, ইচ্ছে মতো বাজার বসানো, সীমান্তে অবৈধ ব্যবসা থেকে শুরু করে নানা উপায়ে আয় করা, সরকারি জমি দখল করার মতো নানা অভিযোগ রয়েছে। তাতে স্থানীয় মানুষের একটা বড় অংশ তৃণমূলের থেকে দূরে সরে যাচ্ছেন বলে দল সূত্রেও খবর। তৃণমূল সূত্রের দাবি, দলের প্রাক্তন ব্লক সভাপতি দেবাশিস প্রমাণিক, সহসভাপতি গৌতম গোস্বামীকে ঘিরেও একটি ‘বৃত্ত’ তৈরি হয়েছিল। দল, প্রশাসনের অন্দরে অবাধ বিচরণের সুযোগ থাকায়, জমির ব্যবসা থেকে নানা ভাবে টাকা আয়ের ক্ষেত্রে দলের একাংশ সক্রিয় হয়েছে বলে অভিযোগ। নিয়মিত ব্যক্তিগত মালিকানাধীন জমির মধ্যে ঢুকে পড়ে টাকা আদায়ের অভিযোগ এলাকায় বেড়েই চলেছিল। দলের কয়েক জন নেতা জানান, জমি দখল করার ঘটনা পর পর বেড়েই যাচ্ছিল। জাল খতিয়ান, নথিপত্র তৈরি করে জমির দখল রাখা হয়। তার পরে, জমি দখলমুক্ত করা বা দুই পক্ষের সমস্যা মিটিয়ে দেওয়ার নাম করে টাকা আদায় নিয়মিত ঘটনা হয়ে গিয়েছিল বলে অভিযোগ।

শিলিগুড়ি পুলিশ কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, রাজ্যের শাসক দলের নেতাদের একাংশের কাজকর্ম নিয়ে দীর্ঘদিন ধরে নানা কথা শোনা গিয়েছে। সেগুলি এ বার নবান্নে পৌঁছে গিয়েছে। তার পরেই সেখান থেকে খোঁজখবর নিয়ে রিপোর্ট পাঠাতে বলা হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা পড়বে। তদন্তকারী পুলিশ আধিকারিকদের দাবি, ডাবগ্রাম-ফুলবাড়িতে নেতাদের ছত্রছায়ায় কিছু লোক দিনের পর দিন ‘ফুলেফেঁপে’ উঠেছে। একেবারে নিচুতলার সাধারণ কর্মী হিসাবে জীবন শুরু করলেও, জীবনধারা পাল্টে গিয়েছে বেশ কয়েক জনের। গত কয়েক বছরে তাঁদের বাড়ি, ফ্ল্যাট, গাড়ি হয়েছে। দামি পোশাক, বিমানে বিভিন্ন জায়গায় যাতায়াত নিয়মিত দেখে আয় বেড়েছে বলে বোঝা যাচ্ছে। সব আয়ের সূত্র ঘুরে ফিরে জমির অবৈধ কারবারে গিয়ে শেষ হয়েছে। এশিয়ান হাইওয়ে, ইস্ট-ওয়েস্ট করিডর, ‘ভোরের আলো মেগা টুরিজ়ম হাব’-কে ঘিরে দিনের পর দিন জমির অবৈধ ব্যবসার দৌলতে তৃণমূলের নেতাদের একাংশের পকেট ভরেছে বলে মনে করা হচ্ছে। সে সবই এ বার খতিয়ে দেখা শুরু হয়েছে।

সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা, আহত মন্ত্রী ক্ষুদিরাম টুডুর স্ত্রী

তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় শুভাশিসকে তলব ইডির

ফুটপাতজুড়ে দোকান, পার্কস্ট্রিটে হকারদের সতর্ক করলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

সিকিমে টানেল বিপর্যয়ে বাড়ির ছোট ছেলের মৃত্যু, শোকের ছায়া পরিবারে

বিশ্বকাপে খেলোয়াড় পাঠিয়ে ফিফার তহবিল থেকে সবথেকে বেশি টাকা পাচ্ছে ম্যানচেস্টার সিটি

পর্যটক সেজে কলকাতায় মাদক পাচার! ভবানীপুর থেকে গ্রেফতার দুই বিদেশিনী

১৮ বছর বয়সে প্রয়াত ‘গডজিলা ভার্সেস কং’ খ্যাত অভিনেত্রী কেলি হটল

সিকিমে সুড়ঙ্গ ধসে মৃতের সংখ্যা বেড়ে ২০, নিখোঁজ একাধিক শ্রমিক

ছাতা ছাড়া বেরোবেন না! আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস

যুগান্তকারী সিদ্ধান্ত! সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তিতে অনুমোদন ট্রাম্পের

অন্ধ পুত্র স্নেহে কখনই থানায় যাননি! সেই ছেলের হাতেই খুন বৃদ্ধা মা

‘জামাকাপড় খুলে পেটাতাম কিন্তু…’, অভিষেকের ‘দিন পাল্টানো’ মন্তব্যের কড়া জবাব দিলীপের

জেনেরিক ওষুধের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের, প্রভাব পড়তে পারে ভারতেও