Loading live market data...
Loading active stocks...
Connecting...

অভিভাবকদের দুশ্চিন্তা দূর করতে রাজ্য সরকার আনছে পুলকার অ্যাপ

খুদে পড়ুয়াদের জীবন সুরক্ষিত করতে ও পুলকার নিয়ে অভিভাবকদের দুঃশ্চিন্তা কমাতে রাজ্য সরকার নতুন একটি অ্যাপ নিয়ে আসছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাড়ি থেকে স্কুলে আবার স্কুল থেকে বাড়িতে, খুদে পড়ুয়াদের এই যাতায়াত এখন হয় পুলকারে(Poolcar)। বিশেষ করে যেখানে স্কুলের বাস গিয়ে পৌঁছাতে পারে না বা যে সব স্কুলের নিজস্ব বাস পরিষেবা নেই, সেখানে খুদে পড়ুয়াদের স্কুলে যাতায়াতের ক্ষেত্রে বড় মাধ্যম হয়ে উঠছে পুলকার। কলকাতার পাশাপাশি শহরতলি এবং জেলায় জেলায় শহরাঞ্চলে এই পুলকার এখন ক্রমশ নির্ভরযোগ্য মাধ্যম হয়ে উঠছে অভিভাবকদের কাছে। পাশাপাশি এই পুলকার ঘিরে অভিভাবকদের মধ্যে দুঃশ্চিন্তাও বেড়ে চলেছে। কেননা প্রতি মাসে সামনে আসছে কোনও না কোনও এলাকায় পুলকার দুর্ঘটনার খবর। গত কয়েক বছরের মধ্যে সব থেকে বড় মর্মান্তিক পুলকার দুর্ঘটনা ঘটেছিল হুগলি জেলার শ্রীরামপুরে। তাতে এক খুদে পড়ুয়ার মৃত্যুর ঘটনাও ঘটে। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে খুদে পড়ুয়াদের নিয়ে বেপরোয়া ভাবে গাড়ি চালানো বন্ধ হচ্ছে হচ্ছে না পুলকার চালকদের। আর তার জেরে দুর্ঘটনাও বন্ধ হচ্ছে না। অভিভাবকদের চিন্তাও কমছে না। তবে এবার সেই চিন্তা দূর করতে একটি অ্যাপ(App) নিয়ে আসছে রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার।

জানা গিয়েছে, রাজ্যের পরিবহণ দফতর(West Bengal State Transport Department) খুদে পড়ুয়াদের অভিভাবকদের চিন্তা দূর করতে কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা এবং হুগলি জেলায় পুলকারগুলির জন্য নতুন অ্যাপ চালু করতে চলেছে। আর তার মাধ্যমে স্কুল পড়ুয়া সন্তান কতদূরে রয়েছে তা ঘরে বসেই এবার থেকে জানতে পারবেন অভিভাবকরা। এই পরিকল্পনায় যেমন অভিভাবকদের দুশ্চিন্তা মিটবে তেমনই দুর্ঘটনাও কমবে বলে জানাচ্ছেন কলকাতা পুলিশের ট্র্যাফিক বিভাগের আধিকারিকেরাও। এতদিন অনেক অভিভাবকই বারবার চালককে কল করে পুলকারের অবস্থান জানতে চাইতেন। ফলে কানে ফোন নিয়ে কথা বলতে গিয়ে চালক দুর্ঘটনা ঘটিয়ে ফেলতেন। মাস ছয়েক আগে শ্যামবাজারে একটি পুলকার দুর্ঘটনার তদন্তে উঠে আসে, চালক এক অভিভাবকের সঙ্গে ফোনে ব্যস্ত থাকার কারণেই নিয়ন্ত্রণ রাখতে পারেননি। এবার সেই সমস্যা মিটতে চলেছে। এখন কলকাতা ছাড়াও চারটি জেলা মিলিয়ে ৬২০০টি পুলকারে যাতায়াত করে প্রায় ২ লক্ষ পড়ুয়া। স্বাভাবিক ভাবেই এই অ্যাপ চালু হলে এই ২ লক্ষ পড়ুয়ার জীবন যেমন সুরক্ষিত হবে তেমনি তাঁদের অভিভাবকেরাও নিশ্চিন্ত থাকবেন। নবান্ন(Nabanna) সূত্রের খবর, এই অ্যাপ আনার উদ্দেশ্য সফল হলে আগামী দিনে তা গোটা রাজ্যজুড়েই লাগু হবে।

রাজ্যে মহিলাদের নিরাপত্তা বাড়াতে মুখ্যমন্ত্রীর নির্দেশে সমস্ত রকমের বাণিজ্যিক গাড়ির ওপর নজরদারি চালানোর ব্যবস্থা করা হয়েছে। আর তার জন্য Vehicle Location Tracking Device বা VLTD আগেই বসানো হয়েছে সব বাণিজ্যিক গাড়িতে। এই ডিভাইসের মাধ্যমেই এবার পুলকারের অবস্থানও জানা যাবে। কলকাতা এবং লাগোয়া এলাকায় যে সব স্কুল রয়েছে তারমধ্যে খুব অল্প সংখ্যক স্কুলের পড়ুয়াদের জন্য নিজস্ব গাড়ি রয়েছে। সেই গাড়িগুলির অবস্থান জানার জন্য অ্যাপও রয়েছে। কিন্তু, অধিকাংশ স্কুলের সেই ব্যবস্থা না থাকায় এলাকাভিত্তিক পুলকারের ওপরেই নির্ভর করতে হয় অভিভাবকদের। সেই সব পুলকারকেও এই ব্যবস্থায় আনা হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে মাস দুয়েকের মধ্যেই এই ব্যবস্থা চালু হয়ে যাবে বলে দাবি করছেন পরিবহণ দফতরের কর্তারা।

গেরুয়া আলোয় ঝলমল করছে রাজ্যের সচিবালয় ‘নবান্ন’

বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দশম শ্রেণীর ছাত্র

জানেন কোন শহরকে ভারতের লেবুর রাজধানী বলা হয়? ৯০% মানুষই বলতে পারবেন না

ঘুমানোর সময় ভুল করেও এই দিকে মাথা রাখবেন না! জানুন বাস্তুশাস্ত্র অনুযায়ী সঠিক নিয়ম

নয়াগ্রামে বাজি ফাটাতে গিয়ে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই খড়ের গাদা

নন্দকুমারে জনপ্লাবনে থমকে গেল মুখ্যমন্ত্রী শুভেন্দুর কনভয়, তারপর কী ঘটল…

উর্বিলের ঝোড়ো ব্যাটিংয়ের কাছে হার মানল পন্থের লখনউ

অ্যাপ অন করলেই টবে পৌঁছবে জল! কীভাবে ফোনের মাধ্যমে যত্ন নেবেন বাগানের?

জশ ইংলিসের চওড়া ব্যাটে ভর করে চেন্নাইকে ২০৪ রানের লক্ষ্য দিল লখনউ

প্রধানমন্ত্রী মোদির সভাস্থলের কাছেই মিলল বিস্ফোরক, নাশকতার ছক দেখছে পুলিশ

নবান্নের নিরাপত্তা খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার, প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

মেদিনীপুর থেকে আরও চার বিজেপি বিধায়ক মন্ত্রিসভায়, তাঁরা কারা?

বিজেপি ক্ষমতায় আসতেই বন্ধ জুলুমবাজি! এবার যৌন পল্লীতেও উড়ল গেরুয়া আবির

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বেতন কত? সোমবার থেকেই শুরু হচ্ছে কাজ