টি গোল্ড কাপ আয়োজন করতে চলেছে রাজ্যের শ্রম দফতর

চা শ্রমিকেরা যাতে বিপথগামী না হয় তার জন্য চা বাগানের প্রতিভাবান শ্রমিক পরিবারগুলি থেকে খেলোয়াড়দের তুলে আনতে টি গোল্ড কাপ আয়োজন করা হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আসছে পঞ্চায়েত ও লোকসভা ভোট। তার আগে উত্তরের আদিবাসী ভোট ফিরে পেতে মরিয়া তৃণমূল। সেই জন্যই এবার চা শ্রমিকদের নিয়ে টি গোল্ড কাপ আয়োজন করতে চলেছে রাজ্যের শ্রম দফতর। চা শ্রমিকেরা যাতে বিপথগামী না হয় তার জন্য চা বাগানের প্রতিভাবান শ্রমিক পরিবারগুলি থেকে খেলোয়াড়দের তুলে আনতে টি গোল্ড কাপ আয়োজন করা হবে। জানা গিয়েছে, আগামী পয়লা মে থেকে এই খেলা অনুষ্ঠিত হবে।

রাজ্যের শ্রমিক কল্যান পর্ষদের উদ্যোগে এবং IFA এর তত্ত্বাবধানে এই টি গোল্ড কাপের মাধ্যমে চালানো হবে শ্রমিক পরিবার থেকে খেলোয়াড়দের খোঁজ। শুধু খেলাধুলাই নয় একইসঙ্গে শ্রমিক পরিবারগুলির মধ্যে নাচ, গান-সহ নানাবিধ সাংস্কৃতিক চর্চাতেও জড়িত থাকা ছেলে-মেয়েদের সুযোগ করে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

শ্রমিক কল্যান পর্ষদের উদ্যোগে শুক্রবার জলপাইগুড়িতে আর্ট গ্যালারিতে একটি মনোরঞ্জন মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে যোগ দিয়ে এই সমস্ত কথা জানান রাজ্যের শ্রম মন্ত্রী বেচারাম মান্না।

তিনি বলেন, ‘চা শ্রমিক ও আদিবাসী ছেলে মেয়েরা যাতে বিপথগামী না হয়ে পড়ে তার জন্য আমরা শ্রম দফতরের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নিয়েছি। আমরা উত্তরবঙ্গকে ৪ টি জোনে ভাগ করে ফুটবল খেলার আয়োজন করছি। যার নাম টি গোল্ড কাপ। ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন এর তত্ত্বাবধানে এই খেলা হবে। জলপাইগুড়ি, দার্জিলিং, শিলিগুড়ি ও আলিপুরদুয়ার এই চারটি জোনের প্রতিটি জোন থেকে ৪টি করে টিম নিয়ে মোট ১৬টি টিম নিয়ে এই খেলা জলপাইগুড়িতে অনুষ্ঠিত হবে। এতে কেবলমাত্র শ্রমিক পরিবারের ছেলেরাই অংশ নিতে পারবে। আমরা ফুটবল খেলার মাধ্যমে প্রতিভা তুলে ধরব’।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই