বিনামূল্যে ফুচকা বিতরণ করলেন বিক্রেতা, উপচে পড়ল ভিড়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  ফুচকা খেতে কে না ভালবাসে। তা আবার যদি বিনামূল্যে হয় তাহলে তো কথাই নেই। এরকমই ব্যস্ততম ব্যারাকপুর স্টেশন চত্বরে সন্ধ্যে নামার আগেই বিনামূল্যের ফুচকা খেতে উপচে পড়লো ভিড়। হ্যাঁ ঠিকই শুনছেন,  বিনামূল্যে ফুচকা বিতরণ। কারণ জানলে অবাক হবেন। খোদ ফুচকা বিক্রেতারাই ফুচকা বিতরণের কথা ঘোষণা করেছেন। ভাবছেন হয়তো বিক্রেতাদের কি লাভের অঙ্ক বেড়েছে বলে এই ঘোষণা? আসলে ভারত চাঁদের মাটি ছুঁয়েছে। বিশ্বের ইতিহাসে প্রথম কোন দেশ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে ইতিহাস গড়েছে। সেই আনন্দেই স্টেশন চত্বরে ফুচকা খাওয়ার ভিড় জমেছে।  ফ্রিতে ফুচকা খেতে ভিড় জমিয়েছে কলেজ পড়ুয়া থেকে স্কুল পড়ুয়া, যুবক, যুবতী সহ বিভিন্ন বয়সী মানুষেরা । বিনা পয়সার ফুচকার মজা পেতে  ছাড়লেন না নিত্যযাত্রীরাও। স্টেশনে যাতায়াতের ক্ষেত্রে অনেককেই দেখা গেল দাঁড়িয়ে ফুচকা মুখে পুরে তবে গন্তব্যে পৌঁছতে।

 ব্যরাকপুর স্টেশন চত্বরের ফুচকা বিক্রেতা পবন কুমার সাউ আগেই জানিয়েছিলেন, চন্দ্রযান তিন সফল ভাবে চাঁদের মাটিতে অবতরণ করলেই বিনা পয়সায় ফুচকা খাওয়াবেন। সোশ্যাল মিডিয়ার দৌলতে সেই  প্রতিশ্রুতি ভাইরাল হয়।  তাতেই জমে ভিড়। শুধু ক্রেতারাই নয়, এদিন যারাই এসেছিলেন সকলকেই বিনামূল্যে ফুচকা খাওয়ানো হয়। ৫০০০ ফুচকা এদিন ফ্রিতে খাওয়ানো হয় বলেই জানান বিক্রেতা পবন কুমার সাউ।

চন্দ্রযান-৩ ভারতের সাফল্যের মুকুটে নয়া পালক এনে দিয়েছে। দেশজুড়ে এই আনন্দেই উচ্ছ্বসিত আপামর জনগণ। বিভিন্ন অভিনব পন্থায় চলছে সেলিব্রেশন। তবে বিনা খরচায় ফুচকা খাইয়ে সেলিব্রেশন যেন বিশেষভাবে নজর কেড়ে নিয়েছে।

১০ মিনিটেই ঘরে বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইল ‘গার্লিক বাটার বেকড স্যামন’

রাজ্যে প্রায় ৬ হাজার সরকারি কর্মী নিয়োগ হবে, বড় ঘোষণা মন্ত্রী দিলীপ ঘোষের

লুকআউট নোটিস জারি হতেই ইডি দফতরে হাজির ডিসি শান্তনু সিনহা বিশ্বাস

ভুলে যান তেলের কথা, জলেই বানান ধবধবে ফুলকো লুচি! জেনে নিন সম্পূর্ণ পদ্ধতি

চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণা, গ্রেফতার ২

বাড়িতেই বানান হোটেলের কায়দায় মশলাদার সোয়া চাপ, স্বাদে হার মানবে আমিষ পদও

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অশ্লীল মন্তব্য সোশ্যাল মিডিয়ায়, গ্রেফতার ২

আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে হাজির মমতা, কোন মামলা লড়ছেন?

‘লড়াই নয়, একসঙ্গে কাজ হোক’, ট্রাম্পকে বার্তা চিনা প্রেসিডেন্টের

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

IPL-এ ‘রান মেশিন’ হয়ে উঠেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান, জিতে নেবেন অরেঞ্জ ক্যাপ?

তিলজলা অগ্নিকাণ্ডে কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড দমকলের আধিকারিক

মাথায় হেলমেট না থাকায় তিনদিনে ৩ হাজার চালকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা পুলিশের