Cancer has no Answer, হাত-পা বাঁধা দেহ ভাসে পুকুরের জলে

‘Cancer, no Answer। বিদায় সকলকে।’ আর এই কাগজের টুকরো ঘিরেই এখন রহস্য ঘনীভূত হয়েছে। খুন না আত্মহত্যা ভাবাচ্ছে পুলিশকেও।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইতিহাসে যে চিহ্নিত কর্কট রোগ হিসাবে। যার চিকিৎসা সে সময়ে ছিল না। এখন সে চিহ্নিত Cancer নামে। এখন তার চিকিৎসা বেড়িয়েছে ঠিকই, কিন্তু সে যেভাবে মহামারী আকারে বিশ্বজুড়ে থাবা বসাচ্ছে তাতে করে দেখা যাচ্ছে সুস্থ হয়ে ওঠার সাফল্যের হার অপেক্ষা মৃত্যুর হার অনেক অনেক বেশি। রবি সকালে সেই Cancer হঠাৎ করে শোরগোল ফেলে দিল হাওড়া জেলার(Howrah District) সদর মহকুমার জগৎবল্লভপুরে(Jagatballavpur)। সেখানে একটি পুকুর থেকে এক ক্যানসার আক্রান্ত রোগীর দেহ হাত-পা বাঁধা অবস্থায় ভাসতে(Body of a Cancer Patient found Floating) দেখা যায় এদিন সকালে। শুধু তাই নয়, পুকুর পাড় থেকে উদ্ধার হয়েছে একটু সাদা কাগজের চিরকুটও। সেই কাগজে আবার লেখা, ‘Cancer, no Answer। বিদায় সকলকে।’ আর এই কাগজের টুকরো ঘিরেই এখন রহস্য ঘনীভূত হয়েছে।

আরও পড়ুন, বাহিনীতে আছে আর কত সঞ্জয়, খোঁজ কলকাতা পুলিশে, নজরে সিভিকরা

জানা গিয়েছে, এদিন যে ব্যক্তির দেহ পুকুরে ভাসতে দেখা যায় তাঁর নাম তপন মণ্ডল। বয়স ৬৫ বছর। বেশ কিছু দিন ধরে দুরারোগ্য অসুখে ভুগছিলেন। শেষের দিকে খাদ্যনালীতে ক্যানসার ধরা পড়ে বৃদ্ধের। তারপর থেকেই চিকিৎসা চলছিল তাঁর। বেশির ভাগ সময় বাড়িতেই থাকতেন তিনি। কিন্তু শনিবার সন্ধ্যা থেকে নিখোঁজ হয়ে যান তপনবাবু। তাঁর পরিবারের সদস্যেরা অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাননি। রবিবার সকালে বাড়ির পাশেই একটি পুকুরে তপনবাবুর দেহ ভেসে উঠতে দেখেন স্থানীয়েরা। খবর পেয়ে ছুটে যান মৃতের পরিবারের সদস্যেরা। দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তবে সবাইকে ভাবাচ্ছে, পুকুর পাড় থেকে উদ্ধার হওয়া চিরকুট এবং তপববাবুর হাত-পা বাঁধা দেহ। খালি চোখেও বোঝা যায় এটি আত্মহত্যা নয় খুনের ঘটনা।

আরও পড়ুন, দিলীপের কনভয়ের ধাক্কায় আহত মহিলা, রাস্তায় ফেলে রেখে পালিয়ে গেলেন নেতা

পুলিশ অবশ্য এখনই এটিকে খুনের ঘটনা বলে মানতে চাইছে না। তবে পুকুর পাড় থেকে উদ্ধার হওয়া কাগজের টুকরো ঘিরে যে রহস্য ঘনীভূত হয়েছে তা তাঁদেরকেও ভাবাচ্ছে। এই ঘটনা আত্মহত্যা নাকি খুন, সেটা ভাবাচ্ছে তাঁদের। তবে সময় নষ্ট না করে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করে তদন্তে নেমে পড়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ‘লাল কালি দিয়ে সাদা কাগজে বড় বড় করে লেখা একটি নোট পাওয়া গিয়েছে। তাতে লেখা ছিল Cancer, no Answer। তাই প্রাথমিক ভাবে অনুমান করা হয়েছিল, এটা আত্মহত্যা। কিন্তু, দেহে উদ্ধারের সময় ওই ব্যক্তির হাত-পা বাঁধা ছিল। সে ক্ষেত্রে খুনের সন্দেহ উঠে এসেছে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের ওপর ভরসা রাখছি আমরা। তদন্ত শুরু করে দিয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।’

অর্থ উপার্জনের নতুন পথ খুলবে, মন ভাল রাখতে সঙ্গীর সঙ্গে ডিনার ডেটে যেতে পারেন…

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা