গাড়ি চালানো শিখতে গিয়ে শিশুকে পিষে দিল যুবক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গাড়ি চালানো শিখছিলেন যুবক। সেইসময় ঘটল বড়সড় বিপত্তি। শিশুকে পিষে দিল যুবক। রণক্ষেত্র জলপাইগুড়ির ময়নাগুড়ির দেবীনগর পাড়া এলাকা। প্রতিবাদে গাড়িতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা।

রবিবার সকালে সাইকেল নিয়ে বাড়ির পাশের দোকানে এসেছিলেন মৃত শিশু শুভজিৎ রায়। সেইসময় ময়নাগুড়ি বেসিকস্কুল ময়দানে গাড়ি চালানো শিখছিলেন অমিতাভ ঘোষ নামে ওই যুবক। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে শিশুকে ধাক্কা মারে যুবক। মৃত্যু হয় শিশুটির।  দেবীনগর পাড়ার একটি বাড়িতে ভাড়া থাকত ওই শিশুর পরিবার। ঘটনায় শোকের ছায়া এলাকাজুড়ে।  

প্রতিবাদে এলাকাবাসীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘাতক গাড়িতে আগুন ধরিয়ে দিলে ময়নাগুড়ি দমকল কেন্দ্রের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।  অভিযুক্ত পলাতক বলেই জানা গিয়েছে। তাঁর খোঁজ চলছে বলে জানিয়েছে ময়নাগুড়ি থানার আইসি তমাল দাস।

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু