চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চারদিকে মিসাইলের শব্দ! দেশে ফেরার চেষ্টায় মেদিনীপুরের শ্রমিকরা

নিজস্ব প্রতিনিধি: ইজরায়েল- ইরান সংঘাত ঘিরে ক্রমশই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। লাগাতার হামলা, পাল্টা হামলা এবং বোমা বিস্ফোরণের খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যমে উঠে আসছে প্রতিনিয়ত। যুদ্ধ পরিস্থিতির জেরে আতঙ্কে দিন কাটাচ্ছেন মধ্যপ্রাচ্যে বসবাসকারী অসংখ্য প্রবাসী ভারতীয়রা। সেই আতঙ্কের ছায়া এসে পৌঁছেছে মেদিনীপুরের রামনগর ও দাসপুরে।

বাংলা থেকে দুবাইতে কাজ করতে গিয়েছিলেন পূর্ব মেদিনীপুরের রামনগর ও পশ্চিম মেদিনীপুরের কয়েকজন যুবক। সেখানে কাজ করতে গিয়ে আচমকা এই যুদ্ধের কবলে পড়তে হবে তা ভাবতে পারেননি কেউ । যুদ্ধের আবহে  বাড়ির যুবকরা সেখানে আটকে পড়ায় দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারের। ঘরের ছেলে কিভাবে ঘরে ফিরবে তা নিয়ে দুশ্চিন্তা করছেন তাঁরা।

দুবাই, কাতার, বাহেরিন, কুয়েত সিরিয়া সহ একাধিক মধ্যপ্রাচ্যের দেশে আমেরিকার সেনা ঘাঁটিকে টার্গেট করে মিসাইল হানা চালিয়েছে ইরান। মিসাইল এর আওয়াজ এর কারণে কানপাতা দায় হয়ে দাঁড়িয়েছে দুবাইতে। অনেকেই ঘুরতে গিয়েও আটকে পড়েছেন। পরিবারের সঙ্গে কোনও মতে সুস্থ থাকার খবরটুকু দিতে পেরেছেন কেউ কেউ। অনেকে এখনও যোগাযোগ পর্যন্ত করতে পারেননি।

পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার একাধিক যুবক দুবাইতে আটকে রয়েছে। তাদের মধ্যে কেউ ফুলের কাজ করেন, কেউবা অন্য কাজ। তাদের এলাকার স্বাভাবিক থাকলেও আতঙ্কের মধ্যেই দিন কাটাচ্ছেন। ঘাটাল মহকুমার প্রায় 24 জন এখানে আটকে রয়েছেন। এই যুদ্ধের আবহে যাঁরা আটকে রয়েছেন, তাঁদের নিয়ে চিন্তা শুরু হয়েছে পরিবারের। শুধু মেদিনীপুরেই নয়, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ কাজের জন্য দুবাই যান। সেখানে তারা আটকে পড়েছেন। অন্যদিকে, ইরানের এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে প্রায় দুই দিন ধরে ছেলের খোঁজ পাচ্ছে না বসিরহাটের গাজি পরিবার। ছেলের সঙ্গে ফোনেও যোগাযোগ করা যাচ্ছে না। উৎকণ্ঠা আর অনিশ্চয়তার মধ্যে সময় কাটছে বসিরহাটের মাঠপাড়া এলাকার ওই পরিবার।

 

Published by:

Share Link:

More Releted News:

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

বিজেপি প্রার্থীর ‘‌নগ্ন’‌ ছবি দেখল দুর্গাপুর পশ্চিম, হাসির রোল উঠেছে জেলাজুড়ে

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সর্বস্বান্ত তৃণমূল কংগ্রেস প্রার্থী, সাইবার প্রতারণায় কত খোয়ালেন?‌

আগামী ২-৩ ঘন্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ