‘ডিভিসি-র সমন্বয় কমিটির তো কোনও প্রয়োজনীয়তাই নেই’, জানিয়ে দিলেন মমতা

‘ডিভিসি-র সমন্বয় কমিটির তো কোনও প্রয়োজনীয়তাই নেই’। বোলপুরে প্রশাসনিক বৈঠক থেকে এমন কথাই সাফ জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বীরভূম(Birbhum) জেলার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে এবং ক্ষয়ক্ষতির পর্যালোচনা করার জন্য এদিন অর্থাৎ মঙ্গলবার বোলপুরে একটি প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেই বৈঠক থেকে তিনি যেমন Damodar Valley Corporation বা DVC-কে একহাত নিয়েছেন, তেমনিই কাঠগড়ায় তুলেছেন কেন্দ্র সরকারকেও। কার্যত বাংলায়(Bengal) বন্যা পরিস্থিতি(Flood Situation) নিয়ে নিজের অবস্থানেই অনড় থেকেছেন বাংলার মুখ্যমন্ত্রী। বাংলার বুকে বন্যার জন্য তিনি DVC-কেই নিশানা বানিয়েছেন ঘরে ও বাইরে। কেননা এদিনের প্রশাসনিক বৈঠকে মমতা যেমন বন্যার কন্য ডিভিসিকে দায়ী করেছেন, পরে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়েও প্রায় একই কথা বলেছেন। উল্লেখ্য, বাংলার বন্যার জন্য মমতা ডিভিসিকে দুষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ২ বার চিঠিও দিয়েছেন। তাঁর প্রথমবারের চিঠির উত্তর দিয়েছিল কেন্দ্রের জলশক্তি মন্ত্রক। সেই চিঠিতে কেন্দ্র জানিয়েছিল, মমতা যে অভিযোগ করছেন, বাংলাকে না জানিয়ে জল ছাড়া হয়েছিল, তা ভুল। বাংলাকে জানিয়েই জল ছাড়া হয়েছিল। কিন্তু মমতা তাঁর দ্বিতীয় চিঠিতে ফের জানান, বাংলাকে জানিয়ে সব সময় জল ছাড়া হয় না। আর এদিন তো তিনি জানিয়েই দিলেন, ‘ডিভিসি-র সমন্বয় কমিটির তো কোনও প্রয়োজনীয়তাই নেই’।

আরও পড়ুন, মালবাজার পুরসভার চেয়ারম্যান স্বপন সাহাকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল

এদিন বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে বসেছিল মমতার প্রশাসনিক বৈঠক। সেখানেই মমতা ফের Man Made Flood’র তত্ত্বকে তুলে ধরে কাঠগড়ায় তোলেন ডিভিসিকে। তিনি বলেন, ‘ডিভিসি থেকে দুই কর্তা রেজিগনেশন দিয়ে দিয়েছেন। সবই তো নিয়ে গিয়েছে কলকাতা থেকে। বাকি কী রয়েছে। কলকাতায় একটা বিল্ডিং পড়ে থাকবে, আর কলকাতার কথা শুনবে না, আর বাংলায় জল ছাড়বে, লোক মারবে, মানুষ আগে নাকি, বিল্ডিংয়ের কাঠামো আগে। জল ছাড়ে তো জলশক্তি মন্ত্রক। আমার চিফ ইঞ্জিনিয়ার ছিল, ওখান থেকে পদত্যাগ করেছে। আমার পাওয়ার সেক্রেটারি ছিল, শান্তনু বোস, পদত্যাগ করেছে। চাই না অর্গানাইজেশন। ডিভিসি তো তৈরি হয়েছিল মানুষ বাঁচানোর জন্য। ডিভিসি-র সমন্বয় কমিটির তো কোনও প্রয়োজনীয়তাই নেই।’ উল্লেখ্য, ডিভিসি’র পাঞ্চেত ও মাইথন বাঁধ নিয়ন্ত্রণ করে যে কমিটি, তাতে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সরকারের প্রতিনিধিও ছিলেন। কিন্তু সম্প্রতি মমতা দ্বিতীয়বার প্রধানমন্ত্রীকে বন্যা নিয়ে চিঠি দেওয়ার পরে সেই কমিটি থেকে বাংলার দুই প্রতিনিধি পদত্যাগ করেছেন।

আরও পড়ুন, কেষ্ট’র সঙ্গে দেখা না করেই কলকাতার পথে মমতা, নেপথ্যের কারণ ঘিরে জল্পনা

এদিনের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘প্রতি বছর ডিভিসি জল ছাড়ায় ম্যান মেড ফ্লাড হয়। ঝাড়খণ্ডে বৃষ্টি হলে আমাদের চিন্তা বাড়ে। বাংলার বর্ষায় বাংলায় বন্যা হয় না। ৯৯ সালে আমি তখন রেলমন্ত্রী ছিলাম, আমার বাড়িতে কোমর সমান জল। আমরা সরকারে আসার পর থেকে প্রতিনিয়ত মনিটারিং করি। এই প্রথম আমরা দেখলাম এরকম। ডিভিসির জল নাকি জলশক্তি মন্ত্রক থেকে ছাড়া হয়। কালকেও দেখেছেন দুর্গাপুর ব্যারেজে জলের স্রোত কীভাবে আসছে। খানাকুল ১-২, ঘাটাল, অনেকটাই জলের তলায়। আমি দেখে আসার পর মন্ত্রী-বিধায়করা যান। মুখ্যসচিব যান। প্রশাসনিক তৎপর। কিচেন চলছে। দলের পক্ষ থেকে ড্রাই ফুড দেওয়া হচ্ছে। আবারও বৃষ্টি হতে পারে। নতুন করে আরও কিছু এলাকা হয়তো ডিববে। ক্ষতিগ্রস্ত হতে পারে চাষের জমি, গ্রামের রাস্তা, কাঁচা বাড়ি। ডিভিসি জল ছাড়বে আর মানুষ মরবে! ত্রাণশিবিরে দুর্গতদের জন্য রাজ্য সরকারের তরফেও আলাদা করে শুকনো খাবারের প্যাকেট বিলি করা হচ্ছে। ভেঙে পড়া বাড়িগুলি মেরামত বা পুনর্গঠন করে দেবে রাজ্য সরকার। ১১ লক্ষ পাকা বাড়ি তৈরির অর্থ ডিসেম্বরের প্রথম সপ্তাহেই পৌঁছে দেওয়া হবে।’

জাল নথিতে অনুপ্রবেশের খোঁজে পশ্চিমবঙ্গ-সহ ১৩ জায়গায় ইডি অভিযান

৪৫ বছর বাদে আটক জিয়াউর রহমান হত্যা মামলায় ফাঁসির সাজা পাওয়া প্রাক্তন সেনা কর্তা

মুড হলে ফুচকা কিন্তু মন চায় রসগোল্লা, ‘মন্দারমণি’ থেকে বার্তা সানি লিওনির

স্কুল বাস থেকে নামতে গিয়েই অঘটন, চালকের গাফিলতিতে মর্মান্তিক মৃত্যু ৭ বছরের শিশুর

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা

রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা, মমতার হাত ছেড়ে এবার পদ্ম শিবিরে কোয়েল!

বেহাল রাস্তার জন্য ফিকে রথযাত্রার আনন্দ, ‘ডবল ইঞ্জিন’ সরকারের দিকেই তাকিয়ে নদিয়ার বাসিন্দারা

গুরুতর অসুস্থ রণবীর, ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চের আগে হঠাৎ কী হল নায়কের?

হরমুজগামী জাহাজে নিয়োগ করা যাবে না ভারতীয় নাবিকদের, নির্দেশিকা জারি নয়াদিল্লির

ইসকনের ৫৫তম রথযাত্রার সূচনা মুখ্যমন্ত্রীর, সাষ্টাঙ্গে প্রণাম শুভেন্দুর

রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, মায়াপুরে গো-সেবায় সস্ত্রীক দিলীপ

আমেরিকায় গ্রিন কার্ড পেতে লাগবে ১ লাখ ডলার! বড়সড় পরিকল্পনার পথে ট্রাম্প প্রশাসন

বর্ষায় রোগজীবাণু দূরে রাখতে ডায়েটে যোগ করুন বুস্টিং স্যালাড

ধনেপাতার ডাঁটি ফেলে দিচ্ছেন? রান্নার স্বাদ দ্বিগুণ করতে ব্যবহার করুন এই ৫ উপায়ে!