‘পোলিং এজেন্ট পাবে না বলে পালিয়েছে’, পুনর্নির্বাচনে জাহাঙ্গিরের নাম প্রত্যাহার নিয়ে মন্তব্য শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: ফলতার পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তৃণমূল প্রার্থী তথা স্বঘোষিত ‘পুষ্পা’ জাহাঙ্গির খান। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা করে ও ফলতার মানুষের স্বার্থে ভোটের লড়াই থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেছেন জাহাঙ্গির। আর সেই খবর পেতেই কটাক্ষ করতে ছাড়েননি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, মঙ্গলবার ফলতাতেই বিজেপি প্রার্থীর সমর্থনে রোড শো ও জনসভা করেন তিনি। সেখানেই শুভেন্দু অধিকারী বলেন, ‘ভয় পেয়েছে বলে পালিয়ে গিয়েছে জাহাঙ্গির। কারণ বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচনে কোনও বুথে পোলিং এজেন্ট দিতে পারবে না। সেই কারণে শেষ মুহূর্তে পালিয়ে গিয়েছে।’ এদিন তিনি আরও বলেছেন, ‘ভাইপোবাবু এলেন না কেন প্রচারে? কোথায় তাঁর প্রার্থী?’ মুখ্যমন্ত্রীর পাশাপাশি তৃণমূলকে এদিন তীব্র আক্রমণ করেন লকেট চট্টোপাধ্যায়।

আরও পডুন: এবার অভিষেকের বাড়িতেও বুলডোজার! নোটিস দিল কলকাতা পুরসভা

তিনি বলেন, ‘৮০ জন বিধায়ক ও ২৯ জন সাংসদ থাকা সত্ত্বেও তৃণমূলের কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের উপর অত্যাচার চালানো হয়েছে। কাউকে ছাড়া হবে না। অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ডায়মন্ড হারবার মডেল নিয়ে তৃণমূলকে তীব্র কটাক্ষ করে বলেছেন, ‘একজনের ছবি দেওয়া থাকত। বলা হত, ডায়মন্ড হারবার মডেলকে হারিয়ে দেখাক। ডায়মন্ড হারবার মডেল বলে আদতে কিছু নেই। এরা শুধু বাজে কথা বলত।’

আগামী বৃহস্পতিবার ফলতা বিধানসভায় পুনর্নির্বাচন। আজ, মঙ্গলবার বিকেলে ভোটের প্রচার শেষ হওয়ার আগে সাংবাদিক বৈঠক করে ফলতার মানুষের স্বার্থে ভোটের লড়াই থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করলেন জাহাঙ্গির খান। দুদিন আগে ফলতায় নির্বাচনী সভা করতে গিয়ে জাহাঙ্গির খানের ভার নিজের হাতে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারপরে মঙ্গলবার মুখ্যমন্ত্রীর প্রশংসা করে ভোটের ময়দান ছেড়ে কার্যত পালিয়ে গেলেন ফলতার একসময়ের ‘বাহুবলি’ জাহাঙ্গির। তবে মনোনয়ন প্রত্যাহারের দিন যেহেতু পেরিয়ে গিয়েছে, তাই নিজেকে ভোটের ময়দান থেকে সরিয়ে নিলেও ইভিএমে জাহাঙ্গিরের নাম থাকবে।

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

দোকান থেকে কেনার দিন শেষ, মাত্র কয়েকটা উপকরণে বাড়িতে বানান হরলিক্স

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

সেনার ভুয়ো পরিচয়ে বিয়ে, পণের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গর্ভপাতের হুমকি স্বামীর

‘স্যার, একটা আইফোন দিন না!’, আবদার শুনেই বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে পড়লেন মুখ্যমন্ত্রী

একুশের নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে মমতার পা ভাঙার তদন্তে সিআইডি, ঘোষণা শুভেন্দুর

ছোটবেলায় বাবা-মাকে হারানো আমনই দেশকে এনে দিলেন সোনা

দুর্গাপুজোয় রেশন নিয়ে স্পেশ্যাল প্যাকেজ ঘোষণা মুখ্যমন্ত্রীর, কত দামে মিলবে ময়দা-চিনি-সুজি?

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?

ভরা জলসায় জয়ার হাত পাকড়ালেন অমিতাভ, মুখে দুষ্টু হাসি