এবার অভিষেকের বাড়িতেও বুলডোজার! নোটিস দিল কলকাতা পুরসভা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পরেই এবার কলকাতা পুরসভার কড়া স্ক্যানারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি। লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থা, অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায়ের নামে থাকা মোট ১৭টি ঠিকানায় আজ, মঙ্গলবার নোটিস পাঠাল কলকাতা পুরসভা। কেএমসি (KMC) আইনের ৪০০(১) ধারা অনুযায়ী এই নোটিসগুলি পাঠানো হয়েছে। যেখানে স্পষ্ট জানানো হয়েছে, অনুমোদিত প্ল্যানের বাইরে গিয়ে যদি কোনও অতিরিক্ত বা বেআইনি নির্মাণ করা হয়ে থাকে, তবে তা আগামী ৭ দিনের মধ্যে নিজেদের দায়িত্বে ভেঙে ফেলতে হবে।

অথবা সন্তোষজনক কারণ দর্শাতে (Show Cause) হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে তা না করা হলে পুরসভা নিজেই বুলডোজার দিয়ে সেই বেআইনি অংশ গুঁড়িয়ে দেবে এবং তার সম্পূর্ণ খরচ আদায় করা হবে মালিকপক্ষের কাছ থেকে। হরিশ মুখার্জি রোড (১৮৮এ): লিপস অ্যান্ড বাউন্ডসের ঠিকানায় পাঠানো নোটিসে বিল্ডিংয়ের লিফট বা এসক্যালেটর বসানোর অনুমতি সংক্রান্ত নথি এবং ‘অ্যাজ-বিল্ট’ ড্রয়িং অতি দ্রুত পুরসভায় জমা দিতে তলব করা হয়েছে। এর পাশাপাশি, ১১৯ এবং ১২১ নম্বর কালীঘাট রোডের বাড়িতে একাধিক নোটিস পাঠানো হয়েছে। এর মধ্যে ১২১ নম্বর ঠিকানায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এর মা লতা ও বাবা অমিত বন্দ্যোপাধ্যায়ের নামেও নোটিস পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তার পরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গলিতে থাকা ৪৬-বি, ২৯-এ এবং ২৯-সি নম্বর Premises-এও পৌঁছে গেছে পুরসভার নোটিস। প্রেমেন্দ্র মিত্র সরণির ঠিকানাতেও যে সকল সম্পত্তি আছে সেখানে পাঠানো হয়েছে নোটিস। একদিন আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেআইনি সম্পত্তির তালিকা নিয়ে পুর কমিশনারকে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছিলেন। তার ২৪ ঘণ্টার মধ্যেই পুরসভার এই মেগা অ্যাকশন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, হরিশ মুখার্জি রোডে যে বহুতল বিল্ডিংটি রয়েছে তার নাম ‘শান্তিনিকেতন’। সেই প্রাসাদসম বাড়িতেই থাকেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandopadhay)। এছাড়াও তার একাধিক সম্পত্তি রয়েছে। নোটিস দিয়ে কলকাতা পুরসভার পক্ষ থেকে অভিষেককে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে বেআইনি অংশ ভাঙতে তিনি যদি উদ্যোগ না নেন তাহলে সাতদিনের পর পুরসভা নিজে বুলডোজার দিয়ে তা ভেঙে দেবে। এই বিষয়ে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম (Mayor Firhad Hakim)বলেন, ‘তিনি কিছুই জানেন না। নোটিস পাঠানো নিয়ে তার সঙ্গে কোনও রকম যোগাযোগ করা হয়নি।’ বিজেপি বিধায়ক তাপস রায় বলেন ,’আসলে ফিরহাদকে এখন আর কেউ মানছে না। গুরুত্ব দিচ্ছে না। তাই উনি কারোর সঙ্গে কথা বলছেন না। কিছু জানতেও পারছেন না। তবে যদি নোটিস পাঠানো হয়ে থাকে একেবারে ঠিক কাজ করা হয়েছে।’

সিকিমে টানেল বিপর্যয়ে বাড়ির ছোট ছেলের মৃত্যু, শোকের ছায়া পরিবারে

বিশ্বকাপে খেলোয়াড় পাঠিয়ে ফিফার তহবিল থেকে সবথেকে বেশি টাকা পাচ্ছে ম্যানচেস্টার সিটি

পর্যটক সেজে কলকাতায় মাদক পাচার! ভবানীপুর থেকে গ্রেফতার দুই বিদেশিনী

১৮ বছর বয়সে প্রয়াত ‘গডজিলা ভার্সেস কং’ খ্যাত অভিনেত্রী কেলি হটল

সিকিমে সুড়ঙ্গ ধসে মৃতের সংখ্যা বেড়ে ২০, নিখোঁজ একাধিক শ্রমিক

অন্ধ পুত্র স্নেহে কখনই থানায় যাননি! সেই ছেলের হাতেই খুন বৃদ্ধা মা

‘জামাকাপড় খুলে পেটাতাম কিন্তু…’, অভিষেকের ‘দিন পাল্টানো’ মন্তব্যের কড়া জবাব দিলীপের

জেনেরিক ওষুধের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের, প্রভাব পড়তে পারে ভারতেও

ছাতা ছাড়া বেরোবেন না! আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস

যুগান্তকারী সিদ্ধান্ত! সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তিতে অনুমোদন ট্রাম্পের

টানা বিক্ষোভের মুখে সেনাপ্রধানকে সরালেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি

পাহাড়ের কোলে চেল নদীর স্রোত, চলুন ঘুরে আসি উত্তরবঙ্গের নতুন অফবিট গন্তব্য ‘পাপরখেতি’

জলের স্রোতে ভেসে গেলেন একই পরিবারের চারজন, বন্যায় অসমে মৃতের সংখ্যা বেড়ে ৩১