মেরামতির জন্য রবিতে ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু

Share:

নিজস্ব প্রতিনিধি: মেরামতির জন্য ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। আগামী রবিবার ফের বন্ধ রাখা হচ্ছে এই গুরুত্বপূর্ণ সড়কপথ। আগামী রবিবার, ২৬ জুলাই ১২ ঘন্টা বন্ধ রাখা হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু (বিদ্যাসাগর সেতু)। আজ, শুক্রবার সেই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে জানাল কলকাতা পুলিশ। আগামী রবিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতু দিয়ে পুরোপুরি যান চলাচল বন্ধ থাকবে। এই দফায় সেতুতে স্টে ও হোল্ডিং-ডাউন ক্যাবল এবং বিয়ারিং প্রতিস্থাপন করার কাজ চলবে। তাই টানা ১২ ঘন্টা বন্ধ থাকছে সেতুটি। এমনটাই বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে কলকাতা পুলিশ। যার ফলে ঘুরপথে গাড়ি চলবে। যদিও রবিবার ছুটির দিন থাকায় গাড়ির চাপ কম থাকবে।

আরও পডুন: ইস্কন মায়াপুরে মহাসমারোহে পালিত হল উল্টোরথ যাত্রা

দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকায় একাধিক রুটের বাসও ওই দিন বন্ধ থাকতে পারে। কিছু বাসের রুট হাওড়ার দিকে শিবপুর, কাজিপাড়া, মন্দিরতলা পর্যন্ত চলবে, আর কলকাতার দিকে হেস্টিংস, পিটিএস বা এক্সাইড পর্যন্ত চলবে। আরও এমন কিছু বাস রয়েছে যেগুলি শুধুমাত্র ওই দিনের জন্য সেকেন্ড ব্রিজের পরিবর্তে হাওড়া ব্রিজ দিয়ে যাতায়াত করবে। ছোট গাড়িগুলি কোন পথে যাতায়াত করবে সেই বিষয়েও বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা পুলিশ। তাতে উল্লেখ করা হয়েছে, যানবাহনগুলিকে হাওড়া ব্রিজ, স্ট্র্যান্ড রোড, সেন্ট জর্জেস গেট রোড, খিদিরপুর রোড এবং রেড রোড-সহ অন্যান্য নির্ধারিত রুট ব্যবহার করতে হবে। যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনে আরও কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় গাড়ি চলাচল ঘুরিয়ে দেওয়া হতে পারে।

লক্ষ্মীবারে চমক, বাড়ি-গাড়ি কেনার স্বপ্ন পূরণ হবে, হঠাৎ হাতে টাকা আসবে

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা