সিপিএমের হার্মাদরা এখন বিজেপির গদ্দার, তোপ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি : মেদিনীপুরের সভা থেকে সিপিএম ও বিজেপিকে একযোগে আক্রমণ শানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সভামঞ্চ থেকেই দুই দলকে নিশানা করে তৃণমূল নেত্রী জানান, সিপিএমে যারা ছিলেন, তাঁরাই এখন বিজেপিতে। এর আগে সিপিএম-বিজেপিকে এক যোগে আক্রমণ শানালেন তৃণমূল নেত্রী।

এদিন সিপিএম ও বিজেপির মধ্যে যোগ তুলে ধরে তৃণমূল নেত্রী জানান, ‘গড়বেতায় এক বয়স্ক মহিলা বলেছিলেন, আমার দুই ছেলেকে খুন করেছে সিপিএম। তাঁরাই এখন বিজেপিতে। তারপর ওই মহিলা বলেছিলেন, মা গো, আমার হাতে দুটো জিনিস দেবে? আমি বলেছিলাম কী। উনি বললেন, এক হাতে তৃণমূলের পতাকা দাও, এক হাতে বন্দুক দাও। আমি আমার ছেলের খুনের বদলা নেব। অতীতের দিনগুলি আমি কিন্তু ভুলিনি। সিপিএমে যারা ছিলেন, তাঁরাই এখন বিজেপিতে।‘

এরপরই পুরনো দিনের প্রসঙ্গ তুলে ধরেন তৃণমূল নেত্রী। এই প্রসঙ্গে তিনি জানান, ‘একটা সময়ে মেদিনীপুর, শালগড়, নেতাই যেতে রাজ্যের মানুষ ভয় পেত। আমি তখন রেলমন্ত্রী ছিলাম। জলপাইগুড়িতে গিয়েছিলাম অনুষ্ঠানে। খবর এল কেশপুরে সাত জনকে সিপিএম খুন করেছে। আমি সঙ্গে সঙ্গে ফিরে এলাম। কারণ আমি শুনেছিলাম, আমি না শুনেছিলাম, আমি না আসা পর্যন্ত তাঁদের কবর দেওয়া হবে না।‘ তারপর আরও কিছু ঘটনার প্রসঙ্গ উঠে আসে তৃণমূল নেত্রীর ভাষণে। সেখানে তিনি জানান, “একটা সময়ে আমি যখন কেশপুরের মিটিং সেরে ফিরি, তখন দেখি আমার গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়েছে। নেতাইকে কীভাবে সাধারণ মানুষকে খুন করা হয়েছে, সেটা সবাই জানে। এখন সিপিএমের সেই হার্মাদরাই বিজেপির নেতা হয়েছে।‘

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

‘তিলে তিলে মরবি, সুখী হবি না’, মেয়ের মৃত্যুর পর লাইভে এসে কাকে অভিশাপ দিলেন সায়নীর মা?

রাস্তার মাঝখানে হামাগুড়ি, মৃত্যুর মুখ থেকে শিশুকে ফিরিয়ে আনলেন বাসচালক

হরিদ্বারে ইমরান হাশমির শুটিং সেটে ঢুকে চরম হট্টগোল স্থানীয়দের, কারণ কী?

প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির পার্টি অফিসে উদ্ধার বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী!

একদিনের ক্রিকেটে ফের বিশ্বসেরা টিম ইন্ডিয়া

নাটক শেষ, রাজ্যসভার সাংসদ পদে এবার ইস্তফা কোয়েল মল্লিকের

ত্রিপুরায় মেডিকেল কলেজে তরুণীর রহস্যমৃত্যু, প্রেমে আঘাত নাকি মানসিক চাপ?

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

রাতের খাবারে সুস্বাদু কিছু বানাতে চান? রেঁধে ফেলুন ‘ইফা চিকেন’

চায়ের সঙ্গে জমে যাবে আড্ডা, ঘরেই বানান স্প্রিং ওনিয়ন ভেজিটেবল কাটলেট

ডাবের শাঁস দিয়েই বানান জমজমাট মালাই কুলফি, রইল ৩ দুর্দান্ত রেসিপি