তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারকে হুমকি বার্তা, গ্রেফতার এক

অভিযোগ পেয়ে বুধবার শ্রীরামপুর থানার পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারকে (Aparupa Poddar) হুমকি বার্তা (Threat Message)! মঙ্গলবার রাতে অপরিচিত নম্বর থেকে আরামবাগের সাংসদকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। অপরূপা পোদ্দারের মোবাইল নম্বরে অচেনা ফোন নম্বর থেকে হুমকি ফোন আসায় থানায় অভিযোগ করেন সাংসদ। অভিযোগ পেয়ে বুধবার শ্রীরামপুর থানার পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার (Aparupa Poddar) অভিযোগ করেন, মঙ্গলবার রাত সাড়ে দশটা নাগাদ সাংসদের হোয়াটসঅ্যাপে অপরিচিত নম্বর থেকে একটি হুমকি মেসেজ আসে। তাতে লেখা হয় ‘তুই বাঁচবি তো?’ এই বার্তা পাওয়ার সাংসদ পুলিশের দ্বারস্থ হন বুধবার সকালে। শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে চন্দননগর পুলিশ। তদন্তে নেমে বুধবার সকালেই অম্লান পোদ্দার নামে ৫৪ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত শেওড়াফুলির বাসিন্দা। তিনি বিজেপির কর্মী বলে দাবি সাংসদের।

এই ঘটনা নিয়ে অপরূপা পোদ্দার বলেন, বিজেপি হুমকি দিয়ে ভয় দেখাতে চাইছে। কিন্তু আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি। জীবনের শেষ দিন পর্যন্ত লড়ে যাব।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের