অনুপম দত্তের খুনের ঘটনায় ৩ দোষীকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ ব্যারাকপুর আদালতের

Share:

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর: পানিহাটির তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুনের মামলায় ৩ দোষীকে যাবজ্জীবন কারাদন্ডের সাজা ঘোষণা করল আদালত। বুধবার সঞ্জীব ওরফে বাপি পন্ডিত অমিত পন্ডিত এবং জিয়ারুল মন্ডলকে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করল ব্যারাকপুর আদালত(Bararckpore Court)। এই রায়ে খুশি অনুপম দত্তের স্ত্রী মীনাক্ষী দত্ত সহ পরিবারের সদস্যরা। তাঁদের পাশে থাকার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করেছেন অনুপম দত্তের স্ত্রী মীনাক্ষী দত্ত। এদিকে সাজা ঘোষণা হওয়ার পর জেলে ফেরার সময় তিন দোষী ব্যক্তির মন্তব্য তাদের ফাঁসানো হল।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, ২০২২ সালের ১৩ মার্চ, আগরপাড়া স্টেশন রোডে একটি দোকান থেকে মোটরসাইকেলে ওঠার সময় খুব কাছ থেকে এক দুষ্কৃতী এসে কাউন্সিলর অনুপম দত্তের মাথা লক্ষ্য করে গুলি ছোড়ে। পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনুপম দত্তকে (Anupam Dutta)রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। সেদিন রাতে বিক্ষোভে ফেটে পড়ে এলাকার মানুষজন। দীর্ঘক্ষণ টিটাগড় সহ পানিহাটির বিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান সাধারণ মানুষেরা।

সেই রাতেই অমিতকে পাকড়াও করে পুলিশ। পরে একে একে গ্রেফতার হয় বাপি এবং জিয়ারুল। পরে বাপি জামিনে ছাড়া পেয়েছিলেন। কিন্তু গত সোমবার ব্যারাকপুর আদালতে তিন ব্যক্তিকে তুলসী সাব্যস্ত করার সময় বাপিকে ফের গ্রেফতার করার নির্দেশ দেয় আদালত। দোষী সাব্যস্তের দিন নিহত কাউন্সিলর অনুপম দত্তের স্ত্রী মীনাক্ষী দত্ত দাবি করেছিলেন, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। অনুপম দত্তের ভাই দাবি করেছিলেন দোষীদের মৃত্যুদণ্ড চাই। বুধবার আদালত তিন দোষীকে আজীবন কারাদণ্ডের সাজা শোনায়।

শ্রাবণ মাসে মহাদেবের কৃপা পেতে পুজো করুন এই ৪ পবিত্র গাছের, ফিরবে সৌভাগ্য

রাশিফল: সংসারে অশান্তি, মায়ের সঙ্গে তীব্র ঝামেলা হওয়ার সম্ভাবনা

সংসদ অধিবেশন নিয়ে রবিবারের সর্বদলীয় বৈঠকে ডাক পেলেন সুদীপ-কাকলি

মধ্যপ্রাচ্য সঙ্কট আরও গভীর, আমেরিকার সঙ্গে শান্তি সমঝোতা স্মারক বাতিল করল ইরান

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চ, ২৪ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পাবে ছবি

মেসি নাকি এমবাপে, গোল্ডেন বুটের দাবিদার হিসেবে কে এগিয়ে?

সিঁড়ি ভাঙতে গিয়ে দম ফুরিয়ে যাচ্ছে? বিকল হতে পারে শরীরের এই গুরুত্বপূর্ণ অঙ্গ!

দিল্লির রক্তচাপ বাড়িয়ে রবিবার থেকে শুরু বাংলাদেশ ও মার্কিন সেনার যৌথ মহড়া

লর্ডসে সিরিজ ফয়সালার ম্যাচে দলে ফিরছেন রাহুল-কুলদীপ? কারা বাদ পড়বেন?

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ৮, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

সোনম ওয়াংচুকের অনশনের সমর্থনে ওয়াশিংটনের রাস্তায় নামলেন মার্কিন প্রবাসী ভারতীয়রা

৭২ বছরের দাম্পত্য সম্পর্কে ছেদ, স্ত্রীকে হারালেন প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়া

সেরা হিন্দি ছবি হিসেবে জাতীয় পুরস্কার জিতে নিল ‘আর্টিকেল ৩৭০’ 

‘দলে ফিরে আসুন, এক ঘন্টার মধ্যে ইস্তফা দেব’, বিদ্রোহীদের চ্যালেঞ্জ অভিষেকের