অ্যাম্বুলেন্সে করে ছাগল চুরি! হুগলিতে গ্রেফতার তিনজন

Share:

নিজস্ব প্রতিনিধি: রোগী নিয়ে যাওয়ার জন্য ধনিয়াখালির বিধায়ক অসীমা পাত্র তাঁর এলাকা উন্নয়ন তহবিল থেকে অ্যাম্বুলেন্স দিয়েছিলেন দাদপুর গ্রাম পঞ্চায়েতে। সেই অ্যাম্বুলেন্স নিয়ে ছাগল চুরি করতে বেরিয়ে ধরা পড়ল তিনজন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 

জানা গিয়েছে, শনিবার (২৩ মে) ভোররাতে দাদপুর থানার অন্তর্গত দাদপুর গ্রাম পঞ্চায়েত এলাকার সারখোলা গ্রামে রাতের অন্ধকারে অ্যাম্বুলেন্স নিয়ে ছাগল চুরি করতে যায় তিনজন। ঠিক ওই সময় দাদপুর থানার ওসি সন্তোষ তালুকদারের নেতৃত্বে বিশেষ দল অভিযান চালাচ্ছিল। অভিযোগ, গৃহস্থের গোয়াল থেকে দুটি ছাগল নিয়ে অ্যাম্বুলেন্সে করে পালানোর সময় দাদপুর থানার ওসি সন্তোষ তালুকদারের নেতৃত্বে বিশেষ টিম তিনজনকে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদ করে ছাগলের কোনও তথ্য পায়নি পুলিশ। পরবর্তীতে আটক অ্যাম্বুলেন্স চালক আহমেদ আলী সরকার সহ দীপঙ্কর রায় ও রজত ক্ষেত্রফলকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন-বেলেঘাটায় দখল করে রাখা তৃণমূলের পার্টি অফিসের জমি বুলডোজার চালিয়ে উদ্ধার করল মালিক

পুলিশ সূত্রে খবর, রাতে অ্যাম্বুলেন্স গ্রামে উদ্দেশ্যহীনভাবে ঘুরছিল খবর পেয়ে অভিযান নামে অভিযোগ। গ্রামবাসীদের অভিযোগ, আগেও এলাকায় ছাগল চুরি হয়েছে। তবে কে বা কারা করছে তা জানা যায়নি। সামনেই  মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব বখরি ইদ। সেই উপলক্ষ্যে ছাগলের দাম চড়েছে। তাই ছাগল চুরি করে হাটে বিক্রির ছক ছিল অভিযুক্তদের। কিন্তু, সমস্ত পরিকল্পনা বানচাল হয়ে যায়। 

দমদম বিমানবন্দর থেকে সরছে মসজিদ, বন্ধ নমাজ পড়া

কিশোরীকে মারধর, যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার জনপ্রিয় টিভি অভিনেতা

খাল পরিষ্কার করতে গিয়ে উদ্ধার যুবকের পচাগলা দেহ, চাঞ্চল্য বারাসতে

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়ল ৪,০০০

গ্রাহকদের পচা খাবার দেওয়ায় Swiggy Instamart-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ

অভিন্ন দেওয়ানি বিধির খসড়া বিল পর্যালোচনার জন্য কমিটি গড়ল রাজ্য

‘নির্যাতিতার পরিবারকে আইনজীবী দেবে রাজ্য সরকার’, কামদুনি মামলা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

স্বেচ্ছায় আদালতে হাজিরা, একাধিক ভোটার কার্ড মামলায় জামিন পেলেন প্রকাশ রাজ

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হল আইএনএস মহেন্দ্রগিরি, উদ্বোধন করলেন রাজনাথ সিং

মাছ চাষের মাধ্য়মে আয়ের রাস্তা, নতুন দিশা দেখালেন মৎস্য মন্ত্রী রাজেশ মাহাতো

নেপাল সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া, দলে ঠাঁই হতে পারে বৈভব-রিঙ্কুর

মাদকচক্রের বিরুদ্ধে রাজ্যজুড়ে ‘অপারেশন ক্লিন’, প্রশাসনকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর