দুর্গাপুর মহকুমা হাসপাতালে করোনা আক্রান্ত ৩ শিশু

করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা কী এবার সত্য়ি হতে চলেছে? উত্তরের জলপাইগুড়ি জেলার পর এবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে খোঁজ মিলল করোনা আক্রান্ত শিশুর।

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা কী এবার সত্য়ি হতে চলেছে? উত্তরের জলপাইগুড়ি জেলার পর এবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে খোঁজ মিলল করোনা আক্রান্ত শিশুর। ফলে তীব্র আতঙ্ক ছড়িয়েছে ওই জেলায়। অপরদিকে রাজ্য়ের স্বাস্থ্য় কর্তাদের কপালেও চিন্তার ভাঁজ বাড়ছে। দুর্গাপুর মহকুমা হাসপাতালে করোনা আক্রান্ত তিন শিশু চিকিৎসাধীন। দিনকয়েক আগেই জ্বর ও অন্য়ান্য় উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁদের। উপসর্গ দেখেই তাঁদের করোনা পরীক্ষা করিয়েছিলেন চিকিৎসকরা। এমনকি সম্পূর্ণ আলাদা ওয়ার্ডেও রাখা হয়েছিল। পরে আশঙ্কা সত্য়ি করেই ওই তিন শিশুর করোনা রিপোর্ট পজিটিভ আসে।

উল্লেখ্য, গত শুক্রবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে ৪৫ জন শিশু ভর্তি হয়েছিল জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে। তাঁদের মধ্য়ে ১৫ জন আচমকাই গুরুতর অসুস্থ হয়ে পড়েছিল। অভিযোগ ওঠে ভুল ইনঞ্জেকশন দেওয়ার ফলে অসুস্থ হয়ে পড়ে ওই শিশুরা। বিক্ষোভও দেখিয়েছিলেন আত্মীয় পরিজনরা। এবার ওই শিশুদের মধ্য়ে তিন জনের শরীরে মিলল করোনা ভাইরাসের অস্তিত্ব। তবে বর্তমানে ওই হাসপাতালেই সম্পূর্ণ আলাদা ওয়ার্ডে চিকিৎসা চলছে তাদের। প্রত্যেকের অবস্থাই স্থিতিশীল বলে জানিয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতাল।

সংসারে সুখ-সমৃদ্ধি আনতে চান? লক্ষ্মী পুজোয় অর্পণ করুন এই ৩টি ফুল

দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য মলদ্বারের ক্যানসারের লক্ষণ? এই উপসর্গগুলি দেখা গেলেই সাবধান!

পুজোয় রোদে ঘুরে ফেশিয়াল করা মুখের জেল্লা উধাও? জানুন ত্বক ঝকঝকে করার উপায়

শারদ পূর্ণিমায় রেবতী ও হর্ষণ যোগের সংযোগ, মিলবে মা লক্ষ্মীর কৃপা

সাত ম্যাচ বাদে থামল জয় রথ, অ্যাস্টন ভিলার কাছে ফের হারল ম্যানচেস্টার সিটি

বিয়ের আটমাসের মাথায় ঘর ভাঙছে বিজয়-রশ্মিকার! জোর গুঞ্জন

প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়ার লোভ দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার অশিক্ষক কর্মচারী

করবা চৌথে তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, কোন রাশির জাতকদের সুদিন শুরু?

মোকামার ‘ছোটে সরকার’ অনন্ত সিংহকে ৬ বছরের জন্য বহিষ্কার করলেন নীতীশ

হাওড়া ডিভিশনে চলবে লাইন মেরামতির কাজ, বাতিল একগুচ্ছ ট্রেন

কার গাফিলতিতে চোরবাগানে বিপর্যয়? তদন্তের জন্য পৃথক সিট গঠন কলকাতা পুলিশের

ফ্রিজে ফাঙ্গাস ধরা মটন-চিকেন, পচা পনির! Balle Balle Dhaba’র লাইসেন্স বাতিল

পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অ্যাকশনে পুলিশ, লক্ষাধিক টাকার হেরোইন সহ গ্রেফতার ১