মিতালি বাগের উপরে হামলার ঘটনায় তিন বিজেপি কর্মী গ্রেফতার, মুখ পুড়ল পদ্মশিবিরের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ দ্বিতীয় দফার ভোট হতে আর মাঝে একদিন বাকি। এই আবহে বিধানসভা নির্বাচনের মরশুমে বড় ঘটনা ঘটে গেল আরামবাগে। হুগলির গোঘাটে আক্রান্ত হন আরামবাগের তৃণমূল কংগ্রেস সাংসদ মিতালি বাগ। আজ, সোমবার দুপুরে তাঁর গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ সামনে আসে। এই ঘটনায় তিনি আহত হন এবং তাঁকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরামবাগে সভা করার আগে তাঁকে দেখতে যান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এই ঘটনার সঙ্গে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই জড়িত।

এই ঘটনা প্রকাশ্যে আসতেই নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে যায়। তখন পরিস্থিতি বেগতিক দেখে কড়া পদক্ষেপের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। এফআইআর দায়ের করে আগামী ৫ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল। তার মধ্যেই গ্রেফতার করা হল তিনজন বিজেপি কর্মীকে। তাঁরা হলেন সিন্টু সাঁতার, সনাতন সাঁতরা এবং রাজকুমার রায়। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। আরামবাগের প্রাক্তন বিজেপি সভাপতি তথা পুরশুড়ার বিজেপি প্রার্থী বিমান ঘোষ দাবি করেছেন, ‘প্রার্থী প্রশান্ত দিগারের সমর্থনে এখানে প্রচার চলছিল। তখন গোঘাটের তৃণমূল নেতা সঞ্জয় খানের নেতৃত্বে কিছু দুষ্কৃতী লাঠি, ইট, রড, বন্দুক নিয়ে আমাদের কর্মীদের উপর হামলা চালায়। হাসপাতালে ২০ জন ভর্তি। মোট ৫০ জন আহত। বিজেপির প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয়েছে। ওই ঘটনাটি এখন চাপা দেওয়ার জন্য মিতালি বাগ নাটক করছেন।’‌

এই হামলার প্রতিবাদে এবার আরামবাগে দাঁড়িয়েই বিজেপিকে কড়া হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের হুঁশিয়ারি, ‘‌আমি জানি হামলার সঙ্গে কারা যুক্ত। সিসিটিভি ফুটেজ দেখে বেছে বেছে বের করব। আরামবাগে তৃণমূল হারুক বা জিতুক, ৪ তারিখের পর সব হিসেব হবে। আমার নজর সবার উপরে আছে। যাঁরা ভাবছে মিতালির উপর কারা হামলা করেছে আমরা জানি না, তাঁরা ভুল ভাবছে। সোমাশ্রী, সোমাশ্রীর স্বামী, সৌমেন পাল, দোলন। এই চারজন প্রাথমিকভাবে যুক্ত, আরও যাঁরা যুক্ত তাঁদের সিসি ক্যামেরা দেখে বেছে বেছে বের করব। ৪ তারিখ ১২ টার পরে আমি সব দেখব। যারা আক্রমণের সঙ্গে যুক্ত, তাদের জীবন আগামীদিনে খুব কঠিন হতে চলেছে, সতর্ক করলাম।’‌

এছাড়া মিতালির এই ঘটনা নিয়ে অভিযোগ, গোটা গাড়িতে কাচের টুকরো ছড়িয়ে। গায়ে কাচের টুকরো লেগেছে। পুরো গাড়িটা ভেঙেছে। যেখানে বিজেপি প্রার্থী প্রশান্ত দিগারের কার্যালয় হয়েছে, সেখানে তাঁদের গাড়ি দাঁড় করিয়ে লাঠি, বন্দুক নিয়ে হামলা চালানো হয়েছে। হামলার ঘটনা নিয়ে মিতালি বাগ বলেন, ‘গোঘাট, আরামবাগের মানুষকে বলব, আপনারা দেখতে পাচ্ছেন, কেমন করে কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে। যেভাবে মহিলাদের নির্যাতন করা হচ্ছে, মা–বোনেদের অনুরোধ আপনারা একজোট হয়ে ব্যালটে ভোট দিয়ে প্রমাণ করুন যে, মা–মাটি–মানুষের দল পিছোতে জানে না। তৃণমূল হার মানতে জানে না।’‌

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়