নদিয়ায় একই পরিবারের ৩ জনের গলার নলি কেটে খুন

তুতবাগান এলাকার বাসিন্দা রাজোয়ার পরিবার। মালা রাজোয়ার ৩ সন্তান নিয়ে বাপের বাড়িতেই থাকতেন। জানা গিয়েছে, দেহ গুলি পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: একই পরিবারের ৩ জনকে খুন (Murder)। গলার নলি কেটে, কুপিয়ে খুন করা হয়। ঘটনা নদিয়ার পলাশিপাড়ার রানিনগরের। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ (Police)। দেহগুলি উদ্ধার করে তা পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

রানিনগরের তুতবাগান এলাকার বাসিন্দা রাজোয়ার পরিবার। মালা রাজোয়ার ৩ সন্তান নিয়ে বাপের বাড়িতেই থাকতেন। তাঁর বাবা ও মা ডোমন এবং সুমিত্রা। মালার স্বামী কাজের সূত্রে থাকেন হরিয়ানায়। সোমবার রাতে মালার বাপের বাড়িতেই ঘটে এই নারকীয় হত্যাকাণ্ড। রাত প্রায় সাড়ে ১১ টা নাগাদ হানা দেয় দুষ্কৃতীরা হানা দেয় রাজোয়ার পরিবারে। গলার নলি কেটে ও কুপিয়ে খুন করে মালা ও তাঁর বাবা- মাকে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ির পাশে মালার দেহ রাস্তায় পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। তারপরেই ঘরের ভেতর দম্পতির দেহ উদ্ধার হয়। নলি কাটা, ক্ষতবিক্ষত ও রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল দেহগুলি। তা দেখে চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। খবর দেওয়া হয় স্থানীয় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পলাশিপাড়া থানার পুলিশ। ৩ টি দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেহ গুলি পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। ঘটনার তদন্ত চলছে। এই ঘটনায় কে বা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে বিবাহ বহির্ভূত এক সম্পর্কে (Affair) জড়িয়েছিলেন মালার স্বামী। তা নিয়ে হয়েছিল অনেক অশান্তি। এই ঘটনায় সেই যোগ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। আবার স্থানীয়দের অনেকেই বলছেন, স্বামী বাইরে থাকতেন কিন্তু স্থানীয় এক যুবকের সঙ্গে সম্পর্কে (Affair) জড়িয়েছিলেন মালা। প্রেমিকের যাতায়াত ছিল বাড়িতে। স্বামী ও মালার বাপের বাড়ি থেকে আপত্তি জানানো হয়েছিল। তা থেকেও হতে পারে খুন। পুলিশ জানিয়েছে, এই দিকটিও খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। উল্লেখ্য, প্রতিবেশীরা জানিয়েছে, স্থানীয় ওই যুবককে বাড়িতে ঢুকতে না বলে দিয়েছিলেন মালার বাবা।

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!