বহরমপুরে আন্তঃরাজ্য মাদক চক্রের হদিস পেল এসটিএস, গ্রেফতার ৩

এবার রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক (STF) এর একটি দল অভিযান চালিয়ে বহরম বাস স্ট্যান্ড থেকে মাদক পাচারের সঙ্গে যুক্ত তিনজনকে গ্রেফতার করল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোটের আগেই শহরে ঢুকছে আগ্নেয়াস্ত্র-সহ নানা বিদেশী অস্ত্রশস্ত্র। তা ধরতে তৎপর রাজ্যের পুলিশ বাহিনী। এবার রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক (STF) এর একটি দল অভিযান চালিয়ে বহরম বাস স্ট্যান্ড থেকে মাদক পাচারের সঙ্গে যুক্ত তিনজনকে গ্রেফতার করল। বুধবার (১১ মার্চ) বিকেলে রাজ্য পুলিশের টাস্ক ফোর্স বাহিনী অসাধ্য সাধন করল। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, সাহাবুদ্দিন শেখ ওরফে শামিম, আনরুল শেখ এবং নাসিরুদ্দিন। জানা গিয়েছে, তাঁরা সকলেই মুর্শিদাবাদের বাসিন্দা।

অভিযান চলাকালীন STF দলের হাতে ধরা পড়েছে হেরোইন তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত প্রায় ৫৫৪ গ্রহন তরল পদার্থ। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ লক্ষ টাকা। পাশাপাশি তাঁদের কাছে আপত্তিকর বেআইনি জিনিসপত্রও পাওয়া গিয়েছে। এই ঘটনায় বহরমপুর থানায় NDPS ACT-এর অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার অভিযুক্তদের আদালতে পেশ করা হবে, এবং ঘটনার তদন্ত চলবে।

এর আগে মালদা জেলায় তরল মাদক নিয়ে একটি চক্র ধরা পড়েছিল। সেই চক্রকে জিজ্ঞাসাবাদ করে এসটিএফ জানতে পারে বঙ্গের বিভিন্ন প্রান্তে তাঁদের একাধিক এজেন্টরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেই নাগাল পেতে এবার এসটিএফ বাহিনী হানা দিল মুর্শিদাবাদ জেলার বহরমপুর বাস স্ট্যান্ডে। আর তাতেই হাতেনাতে মিলল সাফল্য. এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছেন তা জানতে তদন্ত শুরু হয়েছে। মুর্শিদাবাদ-মালদা-সহ রাজ্যের একাধিক জেলায় এই মাদক পাচার চক্রের বিরুদ্ধে লাগাতার অভিযানে নেমেছে পুলিশ। 

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়