মায়ের পাওয়া অন্নপূর্ণা যোজনার টাকা দিয়ে জলবন্দি মানুষের পাশে দাঁড়াল ৩ পড়ুয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: সরকারি প্রকল্পের টাকা শুধু নিজের প্রয়োজনেই নয়, বিপদে পড়া মানুষের পাশে দাঁড়াতেও ব্যবহার করা যায়। এমনই নজির তৈরি করলেন পশ্চিম মেদিনীপুরের তিন কলেজ পড়ুয়া। মায়ের পাওয়া অন্নপূর্ণা যোজনার টাকা এবং নিজেদের সামান্য সঞ্চয়  এক করে জলবন্দি মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দিলেন তাঁরা।

পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের পটাশপুর এলাকায় ও সবংয়ের জলমগ্ন পরিস্থিতিতে বহু মানুষ সমস্যায় পড়েছেন। অনেক পরিবারের কাছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছনো কঠিন হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দেন তিন MBA পড়ুয়া। তাঁদের এই মানবিক উদ্যোগ মন ছুঁয়ে গিয়েছে সকলের। জানা গিয়েছে, তিন পড়ুয়ার মায়েরা অন্নপূর্ণা যোজনার আওতায় প্রতি মাসে তিন হাজার টাকা আর্থিক সহায়তা পাচ্ছেন। সেই টাকা থেকে কিছুটা করে অর্থ নিয়ে তাঁরা ত্রাণসামগ্রী কেনার সিদ্ধান্ত নেন। এর সঙ্গে নিজেদের সঞ্চয়ের টাকাও যোগ করেন তাঁরা। এরপর প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করে জলবন্দি পরিবারগুলির হাতে পৌঁছে দেন। মানবিক এই কাজে অংশ নেয় পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির বাসিন্দা ছাত্র প্রণজিৎ সাহু, দাঁতন ২ ব্লকের হরি মাইতি এবং ঝাড়গ্রাম জেলার বাসিন্দা অসীম মহাপাত্র।  তিনজনই সিটি কলেজে এমবিএ নিয়ে পড়াশোনা করছে।  

আরও পড়ুন: শিলংয়ে ডুরান্ড সেমিফাইনাল ঘিরে উত্তেজনা! আক্রান্ত মোহনবাগান সমর্থকরা, গাড়ি ভাঙচুরের অভিযোগ 

শুধু ত্রাণ বিলি করেই থেমে থাকেননি ওই তরুণরা। এলাকার মানুষের সঙ্গে কথা বলে তাঁদের প্রয়োজনের বিষয়টিও জানার চেষ্টা করেন।  তিন পড়ুয়ার এই উদ্যোগ ইতিমধ্যেই স্থানীয় বাসিন্দাদের প্রশংসা কুড়িয়েছে। সরকারি প্রকল্পের মাধ্যমে পাওয়া অর্থকে মানুষের কল্যাণে কাজে লাগানোর এই দৃষ্টান্ত নিঃসন্দেহে অন্যদেরও অনুপ্রাণিত  করবে। অন্নপূর্ণা যোজনার টাকা যেখানে বহু পরিবারের দৈনন্দিন প্রয়োজন মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, সেখানে সেই অর্থের একটি অংশ দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ মানবিকতার এক সুন্দর ছবি তুলে ধরেছে।  

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ৭ অক্টোবর হাইকোর্টে‌ শুনানি

বাড়িতে দই আছে? ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে দই-মশলা পরোটা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…