রং খেলে গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল তিন কিশোর

Share:

নিজস্ব প্রতিনিধি: দোল উপলক্ষে সকাল থেকে রং খেলে দুপুরে পানিহাটির আশ্রমঘাটে গিয়েছিল চার বন্ধু। গঙ্গায় নেমে স্নান করছিল চার জনেই। আচমকাই বান আসায় প্রবল জলের তোড়ে ভেসে যায় চার বন্ধু। একজন কোনও ক্রমে সাঁতরে পাড়ে ফিরতে পারলেও বাকি তিন জনের কোনও খোঁজ নেই। নিখোঁজ তিন কিশোরের উদ্ধারে গঙ্গায় শুরু হয়েছে বিশেষ তল্লাশি। প্রতিবেদন পর্যন্ত নিখোঁজ তিন কিশোরের হদিশ মেলেনি। ঘটনার পরেই এলাকায় কার্যত বিষাদের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানিয়েছেন, সোমবার সকাল থেকেই রং খেলায় মেতে উঠেছিল পানিহাটি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের শ্যামাদাস রোডের বাসিন্দা রনি, আদিত্য, নিরাজ এবং শিবম। রং খেলার পরে আশ্রমঘাটের গঙ্গায় স্নান করার জন্য হাজির হয় চার জন। গঙ্গায় নেমে স্নান করার সময়ে আচমকাই বান আসায় প্রবল জলের তোড়ে চার জনই ভেসে যায়। তাদের মধ্যে শিবম কোনও ক্রমে সাঁতরে উঠে আসে। বাকি তিন জন ভেসে যায়। পাড়ায় গিয়ে বাকি সবাইকে ওই দুর্ঘটনার খবর জানায় শিবম। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তিন কিশোরের খোঁজে তল্লাশি চালাচ্ছেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরাও।

নিখোঁজ তিন কিশোরের বাবা-মা-সহ পরিবারের সদস্যরা আকস্মিক ঘটনায় কার্যত বাকরুদ্ধ। পাড়ায় রং খেলার পরে যে গঙ্গায় স্নান করতে যাচ্ছে, পরিবারের সদস্যদের জানায়নি কেউ। বাড়ির লোকজন ভেবেছিলেন, পাড়াতেই হয়তো রং খেলছে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, নিখোঁজ তিন কিশোরের সন্ধানে গঙ্গায় ডুবুরি নামিয়ে তল্লাশি চলছে। পাশাপাশি কলকাতা পুলিশের নৌ শাখারও সাহায্য চাওয়া হয়েছে।

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

বড়সড় সঙ্কটে CINTAA, পুনম ও পদ্মিনীকে দায়ী করে পদত্যাগ করলেন সংগঠনের ১১ সদস্য

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

স্বাধীনতা দিবসের পরেই বাড়ছে পাউরুটির দাম, কত টাকা খরচ বাড়বে?

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘জেল কে তালা টুটেঙ্গে…’, ফের জেএনইউতে উমর খালিদের মুক্তির দাবিতে উঠল শ্লোগান

তারেক-দীনেশ বৈঠকের আগেই ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন, জোর জল্পনা

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম