দেবাশিস কুমারের পর সুজিত–রথীনকে তলব ইডির, একুশের ছায়া ছাব্বিশের নির্বাচনেও

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের মুখে আবার অতিসক্রিয় হয়ে উঠল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (‌ইডি)‌। কদিন আগে এবং আজকে রাসবিহারী বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশিস কুমারকে তলব করেছে ইডি। জমি সংক্রান্ত মামলায় তাঁকে ডেকে পাঠানো হয়েছে। আগেও হাজির হয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন। এবার আবার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন। এবার ইডি তলবের পর এবার ডাক পেলেন রাজ্যের দুই বিদায়ী মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজিত বসু, রথীন ঘোষ। এখানেই ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ছায়া দেখতে পাচ্ছেন অনেকে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এভাবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁদের ডেকে পাঠানো হচ্ছে বলে তৃণমূলের দাবি।

এদিকে পুরসভার নিয়োগ দুর্নীতিতে রাজ্যের দু’জন মন্ত্রীকে ডেকে পাঠানো হয়েছে ইডির পক্ষ থেকে। আগামী সোমবার, ৬ এপ্রিল বিধাননগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজিত বসুকে এবং ৮ এপ্রিল মধ্যমগ্রামের রথীন ঘোষকে ইডি তলব করেছে। এখন ওই দু’জন নেতাই নির্বাচনী প্রচারে ব্যস্ত। তাই ইডির তলবে সাড়া দিয়ে সল্টলেকের দফতরে হাজিরা দেবেন কিনা অথবা সময় চাইবেন কিনা সেটা এখনও জানা যায়নি। তবে দেবাশিস কুমার প্রচারের ফাঁকে বারবার সময়েই হাজির হচ্ছেন।

অন্যদিকে আজ, শুক্রবার পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় আরও দুই হেভিওয়েট তৃণমূল কংগ্রেস প্রার্থীকে ডেকে পাঠাল ইডি। আগামী সপ্তাহের সোমবার সুজিত বসু এবং বুধবার রথীন ঘোষকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দেবাশিস কুমারকে জমি দুর্নীতি মামলায় জড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে মনে করে তৃণমূল কংগ্রেস। ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও একের পর এক অভিযোগ তুলে গ্রেফতার করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের নেতা, মন্ত্রীদের। তবে তাঁরা এখন জামিনে সকলেই বাইরে বেরিয়ে গিয়েছেন।

এছাড়া ইডি এই হঠাৎ তলব নিয়ে এখনও তৃণমূল কংগ্রেস প্রার্থীদের কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে প্রশ্ন উঠছে, এতদিন চুপচাপ থেকে হঠাৎ কেন অতিসক্রিয় ইডি?‌ ইডির এই অতিসক্রিয়তা নিয়ে রাজ্যজুড়ে আলোচনা হতে শুরু করেছে। বিধানসভা নির্বাচনের মুখে রাজ্যজুড়ে একদিকে বেআইনি টাকা উদ্ধারে তৎপর হয়েছে এই কেন্দ্রীয় সংস্থা। আর তার জেকে নানা জায়গায় তল্লাশি চলছে। আর নানা দুর্নীতি মামলায় অভিযান চালিয়ে ব্যবসায়ীদের বাড়ি থেকে বেশ কিছু নগদ টাকা উদ্ধারও হয়েছে। পাশাপাশি বেছে বেছে তৃণমূল কংগ্রেস প্রার্থীদেরই নানা মামলায় তলব কেন? এই প্রশ্ন উঠতে শুরু করেছে।

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল