Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ছুটে আসছে ট্রেন, প্রাণ বাঁচাতে ব্রিজ থেকে ঝাঁপ দেওয়ায় মৃত্যু ৩ জনের

দ্রুত গতিতে ছুটে আসছে যাত্রীবাহী চলন্ত ট্রেন। সেই সময় ব্রিজের ওপর রেল লাইনে প্লাস্টিক কুড়োচ্ছিলেন ৩ জন মহিলা।

Share:

নিজস্ব প্রতিনিধি: দ্রুত গতিতে ছুটে আসছে যাত্রীবাহী চলন্ত ট্রেন। সেই সময় ব্রিজের ওপর রেল লাইনে প্লাস্টিক কুড়োচ্ছিলেন ৩ জন মহিলা। প্রাণ বাঁচাতে রেল ব্রিজের ওপর থেকে ঝাঁপ দেন ৩ জন। কিন্তু শেষ রক্ষা হল না। ঘটনাস্থলেই মৃত্যু হল ৩ মহিলার। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির কাছে সাহু নদীর ওপর নির্মিত রেল ব্রিজে। মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে তদন্তকারীরা। পাশাপাশি মৃতদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে পুলিশের তরফে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে ৩ জন মহিলা রেল লাইনে প্লাস্টিক কুড়ানোর কাজ করছিলেন। সাহু নদীর ওপর রেল ব্রিজে তাঁরা প্লাস্টিক কুড়োচ্ছিলেন। এমন সময় পেছন থেকে দ্রুত গতিতে একটি ট্রেন এসে যায়। ট্রেনের ধাক্কায় যাতে প্রাণ না যায়, সেই কারণে জীবন বাঁচাতে তিনজনই রেল ব্রিজ থেকে ঝাঁপ দেন। কিন্তু তাতেও হল না শেষ রক্ষা। ব্রিজ থেকে ঝাঁপ দেওয়ার জেরে তিনজনেরই দেহ থেঁতলে যায়। আর তার পরেই মৃত্যু হয় তাঁদের। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় মানুষজন। খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ৩ জনের দেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানান, রেলে কাটা পড়ার ভয়ে ব্রিজ থেকে ঝাঁপ দেন ৩ জন। আর তার পর থেঁতলে মারা যান পেশায় প্লাস্টিক কুড়োনোর কাজ করা ৩ জন মহিলা। স্থানীয় এক বাসিন্দা জানান, প্রায়শই ৩ জন মহিলা প্লাস্টিক কুড়োতে আসতেন। অন্যান্য দিনের মত এদিনও এসেছিলেন। কিন্তু লাইনে প্লাস্টিক কুড়োনোর সময় ট্রেন এসে যাওয়ায় প্রাণ বাঁচাতে তাঁরা ঝাঁপ দেন। প্রাথমিকভবে মনে করা হচ্ছে মৃতরা দুই কন্যা সন্তান-সহ মা হতে পারে। এদিন ঘটনাস্থল ঘুরে দেখে পুলিশ। স্থানীয়দের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। মৃতদের নাম ও পরিচয় জানার চেষ্টা করার পাশাপশি গোটা ঘটনা  খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্ক বার্তা জারি

বিধানসভায় ফেরা অধরাই থাকল অধীরের

হেস্টিংস গণনা কেন্দ্র থেকে অভিষেককে বের করে দিল কমিশন

বিজেপি সমর্থকদের সঙ্গে দেদার সেলফি রচনার, ‘জয় শ্রী রাম’ ধ্বনি তুলে কী বললেন?

মেখলিগঞ্জে পরাজিত শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ‘জেলখাটা’ পরেশ অধিকারী

শনির দশা কাটাতে দলে ফিরছেন রোহিত? মুম্বই দিল বড় ইঙ্গিত

গণনায় কারচুপির অভিযোগে উত্তাল ক্যানিং-পূর্ব

সেপ্টেম্বরেই বিয়ের পিঁড়িতে জাহ্নবী, কী জানালেন অভিনেত্রীর বাবা বনি কাপুর?

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

গণনা চলাকালীন তৃণমূল-বিজেপির সংঘর্ষে তপ্ত আসানসোল

বারামতীতে পাওয়ার পরিবারের গড়ে বিপুল জয়ের পথে অজিত পত্নী সুনেত্রা

ভোটের বিজয় মিছিলে শর্ত বাঁধলেন কমিশন, হিংসা রুখতে কড়া বার্তা CEO-র