বৃহস্পতি থেকেই দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব, ৬ জেলায় সতর্কতা জারি

বিকেলে স্বস্তির খবর শোনাল আবহাওয়া দফতর। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) থেকেই রাজ্যে প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বৈশাখের শুরু থেকেই গরমে হাঁসফাঁসানি দশা। আজ পয়লা বৈশাখ। সকাল থেকেই কাঠফাটা রোদের কারণে বাইরে বেরোতে সাহস পাননি অনেকেই। তাই রাতের বেলাতেই হালখাতাটা সারবেন অনেকে। তেমনটাই পরিকল্পনা অধিকাংশ মানুষের। এদিকে রাতেও ভ্যাপসা গরম। তাপমাত্রা ৪০ ছুঁইছুঁই। তবে চিন্তার কিছু নেই। বিকেলে স্বস্তির খবর শোনাল আবহাওয়া দফতর। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) থেকেই রাজ্যে প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাতে সামগ্রিকভাবে গরম না কমলেও সাময়িক স্বস্তি মিলবে বলে জানাল হাওয়া অফিস।

এদিকে আগামী দুই থেকে তিন ঘণ্টায় রাজ্যের দুই জেলায় প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। সর্তকতা আলিপুর আবহাওয়া দফতরের। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, উত্তর বাংলাদেশ এবং পার্শ্ববর্তী এলাকার উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যার উচ্চতা সমুদ্রতল থেকে ০.৯ কিলোমিটার। এছাড়া উত্তর-পশ্চিম বিহার থেকে মণিপুর পর্যন্ত পূর্ব-পশ্চিম অক্ষরেখা রয়েছে। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণের জলীয় বাষ্প প্রবেশ করছে স্থলভাগে। তার জেরে আগামী ১৬ এবং ১৭ এপ্রিল দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতির সৃষ্টি হবে। কিন্তু গরম এক্ষুনি বিদায় নিচ্ছে না। হাওয়া অফিস জানিয়েছে, আগামিকাল থেকে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং উত্তর ২৪ পরগনার কিছু কিছু অংশে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। কালবৈশাখীর সম্ভাবনা তৈরি হবে।

শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। তবে গরমের হাঁসফাঁসানি একই থাকবে। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত পশ্চিম দিকের কিছু জেলায় আর্দ্র আবহাওয়া থাকবে। তীব্র গরমের সতর্কতা রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে। এদিকে বৃহস্পতিবার এবং শুক্রবার প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। দক্ষিণবঙ্গের ছয় জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও উত্তরবঙ্গের কালিম্পং, আলিপুরদুয়ার জেলায় ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে উত্তরবঙ্গে। তবে তবে আগামী দু’দিন তাপমাত্রা আরও বাড়বে। সুতরাং গরমে আরও অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হবে।

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

মেট্রোর কাজের জন্য চিংড়িঘাটায় টানা ৬০ ঘন্টা যান চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান