কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ভক্তের ঢল, রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি:  কৌশিকী অমাবস্যার পুণ্যতিথিতে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোর থেকেই উৎসবের আবহ বীরভূমের তারাপীঠে। সকাল হতেই মন্দির চত্বরে চোখে পড়েছে ভক্তদের বিপুল সমাগম। ভোরবেলা মঙ্গলারতির মধ্য দিয়ে শুরু  হয়েছে বিশেষ  আচার-অনুষ্ঠান। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই তিথিতেই তারাপীঠ মহাশ্মশানে সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন সাধক বামদেব। বলা যায় আজ মায়ের কাছে যে যা চান সেই মনের ইচ্ছা পূর্ণ হয়। বিশেষ এই  দিনে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।  

এদিন নিয়ম মেনে ভোরে মা তারার শিলামূর্তিকে স্নান করানো হয়। এরপর হয় মঙ্গলারতি। স্নানপর্ব শেষে দেবীকে পরানো হয় রাজবেশ। ফুলের সাজে অপরূপভাবে সাজিয়ে তোলা হয় মা তারাকে। সকাল থেকেই মন্দিরের হেঁশেলে শুরু হয়ে যায় বিশেষ ভোগের প্রস্তুতি।  আচার মেনে দুপুরে মা তারাকে নিবেদন করা হবে মধ্যাহ্ন ভোগ। কৌশিকী অমাবস্যার এই বিশেষ ভোগে থাকছে একাধিক ব্যঞ্জন। শোল মাছ পোড়া, সাত রকমের ভাজা, মাছ, ভাত এবং পোলাও-সহ নানা পদ দিয়ে দেবীকে ভোগ নিবেদন করা হবে। দিনভর চলবে বিশেষ পুজোপাঠ, আরতি এবং অন্যান্য ধর্মীয় আচার।

আরও পড়ুন: ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ৫, নিখোঁজ ৮৭

মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘কৌশিকী অমাবস্যার পুণ্যতিথিতে মা তারার চরণে শতকোটি প্রণাম।  মা তারার অশেষ কৃপায় সকলের জীবন সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গলময় হয়ে উঠুক। দূর হোক সকল অশুভ ও অন্ধকার। তারা মায়ের আশীর্বাদ সকলের ওপর বর্ষিত হোক। সকলকে জানাই কৌশিকী অমাবস্যার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। জয় মা তারা।’ 

 

ভোররাতে ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত তিন শিশু-সহ ৮ জন

শামিকে বিশেষ উপহার বৈভবের, আবেগে কাঁদলেন তারকা পেসার

কোটি কোটি টাকা তোলাবাজির অভিযোগ! গ্রেফতার দমদম পুরসভার পুরপ্রধান, ধৃত আরও ২

প্রিন্টারে ছাপতেন জাল নোট! পঞ্চম শ্রেণি পাস শের সিংয়ের কাণ্ডে তাজ্জব পুলিশ

বৃহন্নলা কুঠিতে তল্লাশি চালাতেই মিলল বন্দুক-গুলি, বাংলাদেশি সিম! গ্রেফতার গুরুমা

কঙ্গোর স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত পড়ুয়া সহ প্রায় ২৯

শুক্রে সুমিত রায়কে নিয়ে মেদিনীপুরের উদ্দেশে রওনা CID-র, আজই পেশ আদালতে

কড়া নিরাপত্তার মধ্যে মেদিনীপুর আদালতে আনা হল সুমিত রায়কে

ফের নিম্নচাপের চোখরাঙানি, উইকএন্ডে কলকাতা সহ জেলায় জেলায় দিনভর বৃষ্টি

ইউক্রেনের শপিং মলে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত ৫, আহত আট শিশু সহ ৬৭

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

BRICS Summit 2026: দুর্গে পরিণত দিল্লি! নজরদারিতে থাকছে ১৫ হাজার পুলিশ ও ৫০০ CCTV

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোর অভিযোগ, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই গ্রেফতার কংগ্রেস নেতা

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা