সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের মুখে মৎস্যজীবী

নিখোঁজ ওই মৎস্যজীবীর নাম শিবপদ জোতদার। মঙ্গলবার ভোরে স্ত্রীকে সঙ্গে নিয়ে সুন্দরবনের ঝিলার ২ নম্বর জঙ্গলে জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়েছিলেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: কাঁকড়া ধরতে গিয়ে বাঘের শিকার হলেন এক মৎস্যজীবী। সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে স্ত্রীর চোখের সামনে থেকে ওই মৎস্যজীবীকে গভীর জঙ্গলে টেনে নিয়ে যায় বাঘ। মঙ্গলবার ভোরে এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সুন্দরবনের (Sundarban) ৩ নম্বর ঝিলার জঙ্গলে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ ওই মৎস্যজীবীর নাম শিবপদ জোতদার। মঙ্গলবার ভোরে স্ত্রীকে সঙ্গে নিয়ে সুন্দরবনের ঝিলার ২ নম্বর জঙ্গলে জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়েছিলেন তিনি। তাঁর সঙ্গে আরও এক মৎস্যজীবীও ছিলেন। ভোরে কাঁকড়া ধরার সময় আচমকা একটি বাঘ এসে ঘানা দেয়। শিবপদ জোতদাকে মুখে করে তুলে নিয়ে সোজা জঙ্গলের গভীরে চলে যায় সেটি। চোখের সামনে স্বামীকে তুলে নিয়ে যাচ্ছে দেখে তাঁকে বাঁচানোর জন্য চেষ্টা করেন শিবপদের স্ত্রী। কিন্তু চেষ্টা করেও তাঁকে উদ্ধার করতে পারেননি তিনি।

অন্যদিকে এই ঘটনার খবর পৌঁছয় স্থানীয় বন দফতরে। খবর পেয়ে তড়িঘড়ি বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে এসে শিবপদ’র খোঁজে তৎপরতা শুরু করেন। কিন্তু আবহাওয়া অত্যন্ত খারাপ হওয়ায় জঙ্গলে প্রবেশ করতে সমস্যায় পড়তে হয় বনকর্মীদের। বন দফতরের তরফে নিখোঁজ শিবপদর খোঁজ চালানো হচ্ছে, পাশাপাশি তাঁর কাছে সরকারি অনুমোদন ছিল কি না তাও খতিয়ে দেখছেন তাঁরা। প্রসঙ্গত এর আগে একাধিকবার সুন্দরবনে জঙ্গলে মাছ ধরতে গিয়ে, কিংবা মধু সংগ্রহ করতে গিয়ে অথবা মিন বা কাঁকড়া ধরতে গিয়ে বাঘের পেটে গিয়েছেন বহু মানুষ। মূলত বিকল্প কোনও কর্মসংস্থানের সুযোগ না থাকায় পেটের টানে তাঁরা সুন্দরবনের জঙ্গলে প্রাণ হাতে করে এই কাজ করতে যেতে বাধ্য হন।

ট্যাংরায়  অ্যাপ-ক্যাব থেকে উদ্ধার ব্যক্তির দেহ

ফুলের মালা নয়, ৪০ ফুটের গোঁফ গলায় পরিয়ে বিধায়ককে অভ্যর্থনা

বাজার থেকে কিনতে হবে না, স্বাদ দ্বিগুণ করতে বাড়িতে বানান ম্যাগি মশলা 

বিয়ের অনুষ্ঠান চলাকালীন ধসে পড়ল ছাদ, চেয়ার হাতে ছুটলেন অতিথিরা! ভাইরাল ভিডিও

ফের মা হতে চলেছেন কিয়ারা আডভানি, প্রথম সন্তানের দেড় বছরের মাথায় দিলেন সুখবর

চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বিজেপির মণ্ডল সভাপতি সুজিত হালদারের

হলিউডে ফের শোকের ছায়া, প্রয়াত ‘নর্থ বাই নর্থওয়েস্ট’-খ্যাত অস্কারপ্রাপ্ত অভিনেত্রী ইভা সেইন্ট

‘নিজেকে এখনও শিক্ষার্থী মনে করি’, প্রশাসক হিসেবে ২৫ বছর পূর্তিতে বললেন প্রধানমন্ত্রী মোদি

২৫ বছরে মোদির প্রশাসনিক যাত্রা, কলকাতায় ‘সেবা জ্যোতি যাত্রা’ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু

রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, বাড়ছে বাড়ি-গাড়ির EMI

পুজোয় ছাতা সঙ্গী হবে? বাংলার আকাশে ফের নিম্নচাপের প্রভাব, ৩ দিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা

চিকিৎসার নামে শিশুদের শূন্যে ছুঁড়ে দিচ্ছেন তান্ত্রিক, প্রকাশ্যে ভয়ঙ্কর ভিডিও

হাসপাতালের পথে তীব্র যানজট, অটোর মধ্যেই সন্তানের জন্ম দিলেন মহিলা

প্রশাসনিক প্রধান হিসেবে একটানা ২৫ বছর পূর্ণ মোদির, শুভেচ্ছাবার্তা জাপানের প্রধানমন্ত্রীর