এ যেন পায়ের তলায় সর্ষে ! বান্দোয়ান ছাড়িয়ে এখন মানবাজারের রাস্তায় জিনাত

Share:

নিজস্ব প্রতিনিধি :-  এপ্রান্ত থেকে ওপ্রান্ত, কখনও আবার এ জঙ্গল থেকে ও জঙ্গলে ঘুরেই চলেছে বাঘিনি জিনাত। কিছুতেই ঘরে ফেরার ইচ্ছা নেই তার। দেখে যেন মনে হচ্ছে বাঘমামা বেরিয়েছেন ভারত ভ্রমণে। সূত্র মারফত খবর, বান্দোয়ান ছাড়িয়ে এ বার পার্শ্ববর্তী ব্লক মানবাজারের পথে পাড়ি দিয়েছে জিনাত। রাস্তায় পায়ের ছাপ দেখে এমনটাই আভাস দিয়েছেন বন দফতরের কর্মীরা।

ব্লক প্রশাসন সূত্রে খবর, বান্দোয়ানের রাইকা,ভাঁড়ারির পর এ বার মানবাজার ২ নম্বর ব্লকের শুশুনিয়া বুরুডি এলাকায় ঢুকে পড়েছে এই বাঘিনি। শুক্রবার সকালে হোয়াটসঅ্যাপ গ্রুপে মানবাজার ২ নম্বর ব্লকের বিডিও কর্তৃক একটি সতর্কবার্তা পাওয়া যায় এ প্রসঙ্গে। বন দপ্তর সূত্রে খবর, এই মুহূর্তে বুরুডি সংলগ্ন জঙ্গলে অবস্থান করছে বাঘিনি জ়িনাত। বন দপ্তরের তৎপরতা শুরু হয়েছে ওই এলাকায়। এলাকাবাসীকে সতর্ক করা হয়েছে। পাশাপাশি জ়িনাতকে বাগে আনার জন্যও বিভিন্ন পদক্ষেপ করা হচ্ছে। বন দফতরের কর্মীরা জানান, ওই এলাকার জঙ্গল খুব বেশি ঘন নয়। রাইকার মতো পাহাড় টিলা অধ্যুষিতও নয়। এ জন্য তাকে ট্র্যাক করা অনেক সহজ হতে পারে বলেই অনুমান। ইতিমধ্যেই এলাকায় পৌঁছে গিয়েছেন বনকর্মীরা।

উল্লেখ্য, মহারাষ্ট্রের আন্ধেরি-তাডোবার জঙ্গল থেকে জ়িনাতকে আনা হয়েছিল ওডিশার সিমলিপালে। গত ২৪ নভেম্বর সিমলিপাল টাইগার রিজ়ার্ভের মুক্ত জঙ্গলে তাকে ছাড়া হয়েছিল। কিন্তু বছর তিনেকে জ়িনাতের সেখানে বেশিদিন মন টেকেনি। মঙ্গলবার সে এসে পৌঁছয় ঝাড়খণ্ডের চাকুলিয়ার জঙ্গল এলাকায়। এর পর ঝাড়গ্রাম হয়ে পুরুলিয়ার জঙ্গলে পৌঁছয় সে। কোনওভাবেই ঘরে ফিরতে নারাজ জ়িনাত। একাধিক টোপ রাখা হয়েছে তার জন্য। কিন্তু কোনটাই গ্রহণ করেনি সে। এখন বাঘিনির মানবাজারের পথে।

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

কবে অবসর? বিশ্বকাপের মাঝেই বড় ইঙ্গিত লিওনেল মেসির

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু

হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

খুনের চেষ্টা ও ভয় দেখানোর অভিযোগে সাঁকরাইলের পঞ্চায়েত উপপ্রধান সহ ২ তৃণমূল নেতা গ্রেফতার

দিঘার সমুদ্রে স্পিড বোটের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু পর্যটকের, তদন্তে পুলিশ

আবাস যোজনায় কাটমানি নেওয়া টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের