চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মহিলাদের নিয়ে ‘কুরুচিকর মন্তব্য’, টিটাগড় থানায় অর্জুন সিংয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর: মহিলাদের উদ্দেশ্যে অবমাননাকর ও কুরুচিকর মন্তব্য করার অভিযোগে বিজেপি নেতা অর্জুন সিংয়ের বিরুদ্ধে টিটাগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করল দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলা সংখ্যালঘু সেল। শনিবার সংখ্যালঘু মহিলাদের নেতৃত্বে ব্যারাকপুর এলাকায় একটি প্রতিবাদ মিছিল বের হয়। পরে মিছিলকারীরা টিটাগড় থানায়(Titagar P.S.) গিয়ে অভিযোগপত্র জমা দেন।অভিযোগকারীদের দাবি, সম্প্রতি এক জনসভায় বা বক্তব্যে অর্জুন সিং মহিলাদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন। যা মহিলাদের সম্মানহানিকর।

এই ঘটনার প্রতিবাদে সংগঠনের পক্ষ থেকে তীব্র বিক্ষোভ দেখানো হয়। থানার সামনে স্লোগান তোলার পাশাপাশি অর্জুন সিংয়ের(Arjun Singh) কুশপুতুল দাহ করে প্রতীকী প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা।সংগঠনের নেতৃবৃন্দ বলেন, “মহিলাদের সম্মান নিয়ে কুরুচিকর মন্তব্য কোনওভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে তাঁর বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নিতে হবে।”

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগপত্র গ্রহণ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে পুলিশ।অর্জুন সিংয়ের তরফে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যারাকপুর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে নতুন করে রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে।সম্প্রতি ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিং অভিযোগ করেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী না বালিকা মেয়েদের নিয়ে নীল ছবি তৈরি করেন। এই ঘটনাকে কেন্দ্র করে সংখ্যালঘু মহিলারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান এবং তাদের অপমান করা হয়েছে বলে প্রতিবাদে সোচ্চার হন।পুলিশ এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ না করলে আন্দোলন বৃহত্তর হবে বলে জানান বিক্ষোভকারীরা।

Published by:

Share Link:

More Releted News:

‘‌আপনি শান্ত হন, মাথা ঠান্ডা রাখুন’‌, সাগর থেকে মোদিকে পরামর্শ অভিষেকের

‘শুভেন্দুর নির্বাচনী এজেন্ট কে?’ নন্দীগ্রামে দাঁড়িয়ে বিস্ফোরক অভিষেক

হলদিয়া ও কাঁথির এসডিপিওকে বদলি করল কমিশন

‘পরিযায়ী শ্রমিকদের ধর্মগ্রন্থ ছুঁইয়ে বিজেপিকে ভোট দিতে বলছে’‌, মন্তেশ্বরে বিস্ফোরক মমতা

বিজেপি সমর্থকের বাড়িতে আগুন, ভোটমুখে উত্তপ্ত বসিরহাট

‘ওরা চাকরি থেকে ছাড়ালে আমরা দেব, অভিষেকের সঙ্গে কথা হয়েছে’! I-PAC কর্মীদের আশ্বাস মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ