টিটাগড় লুমটেক্স জুট মিলে শ্রমিক বিক্ষোভ, উৎপাদন ব্যাহত

Share:

নিজস্ব প্রতিনিধি,টিটাগড়: উত্তর চব্বিশ পরগনা জেলার টিটাগড় লুমটেক্স জুট মিলে শ্রমিক বিক্ষোভ।শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের টাকা দিচ্ছে না মালিক কর্তৃপক্ষ। উপরন্ত দুদিন মিল বন্ধ থাকায় কাজে এসে সোমবার শ্রমিকরা দেখতে পায় মিলে বিভিন্ন যন্ত্রাংশ খুলে নিয়ে যাচ্ছে মালিকপক্ষের লোকজন। এর পরে শ্রমিকরা প্রতিবাদে(Labour Agitation) সরব হয়। তারা মিলের গেটের বাইরে বেরিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। তারা যতদিন প্রভিডেন্ট ফান্ড(PF) ও গ্র্যাচ্যুইটির টাকা না পাবে ততদিন তারা মিল এ কাজ করবে না। এই মিলে আগে পাঁচ হাজার শ্রমিক কাজ করতো। বর্তমানে ৭০০ থেকে ৮০০শ্রমিক কাজ করে। যন্ত্রাংশ বিক্রি করে দিচ্ছে মালিক পক্ষ এমনটাই অভিযোগ শ্রমিকদের।

অন্যদিকে,রাতের অন্ধকারে গয়নার দোকানের পিছনের দেওয়ালের সিঁধ কেটে লকার ভেঙ্গে প্রায় ১৫ থেকে ২০ লক্ষ টাকার সোনা ও রুপোর গয়না নিয়ে পালালো একদল দুষ্কৃতী। শহর বসিরহাটের (Bashirhat)৯নং ওয়ার্ডের রেজিস্ট্রি অফিস মোড় সংলগ্ন এলাকার একটি জুয়েলারি দোকানের ঘটনা। দোকানের মালিক অসিত রায় বলেন, “রবিবার রাতে দোকানে তালা দিয়ে আমি বাড়ি চলে যাই। সকালে দোকান খুলতেই হতচকিত হয়ে পড়ি। সারা দোকানে একাধিক আসবাবপত্র এলাপতারি অবস্থায় রয়েছে।

অন্যদিকে, পাঁচিলের দেওয়াল ভেঙে সিঁদ কেটে লকার ভেঙ্গে পাঁচ থেকে ছয় কেজি রুপোর গয়না ও প্রায় ১৫ ভরি মতো সোনার গয়না নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। যার বাজার মূল্য প্রায় ১৫ থেকে ২০ লক্ষ টাকা।” বসিরহাট থানায় খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে পুলিশ। যদিও দোকানে কোন সিসিটিভি না থাকায় আশপাশের দোকানের সিসিটিভিগুলি(CCTV) খতিয়ে দেখছে বসিরহাট থানার পুলিশ। বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6