লক্ষ্য ২৬! ১৫ জায়ান্ট স্ক্রিন ও ১০০০ স্বেচ্ছাসেবক নিয়ে ২১ জুলাইয়ের মেগা ইভেন্ট

Share:

নিজস্ব প্রতিনিধি : সামনের বছরেই বিধানসভা নির্বাচন। তার আগে ২১ জুলাইয়ের ইভেন্ট। এই ২১ জুলাই হতে চলেছে গ্র্যান্ড। এই মঞ্চ থেকেই আগামী নির্বাচনের দিশা দেখাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের ব্যবস্থা আগে থেকেই শুরু করেছে তৃণমূল। ইতিমধ্যে প্রস্তুতি বৈঠক সেরেছেন সুব্রত বক্সি। মঙ্গলবার থেকে মঞ্চ বাঁধার কাজ শুরু হয়েছে। এবার ভিক্টোরিয়া হাউসের সামনে ৩টি মঞ্চ তৈরি করা হচ্ছে।

এবারের মঞ্চের আকার আগের বারের তুলনায় অনেকটাই বড় হবে বলে জানা গিয়েছে। তৃণমূলের শীর্ষনেতা থেকে শুরু করে আমন্ত্রিত অতিথি, অভ্যাগত, নেতাদের জন্য বিশেষভাবে তৈরি করা হচ্ছে মঞ্চ। প্রায় ৬০০ জন বসতে পারবেন এমনভাবেই মঞ্চ তৈরি করা হচ্ছে। মঙ্গলবার খুঁটিপুজোর মাধ্যমে শুরু হয়েছে মঞ্চ বাঁধার কাজ।

ত্রি-স্তরীয় মূল মঞ্চটি তৈরি করা হবে মাটি থেকে পর্যায়ক্রমে ১১, ১২, ১৩ ফুট উঁচুতে। মঞ্চের দৈর্ঘ্য-প্রস্থ যথাক্রমে ৮০ ও ৪২ ফুট। ২১ জুলাইয়ে বৃষ্টি অঙ্গাঙ্গভাবে জড়িত। কাকভেজা হয়ে মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। বৃষ্টি কখনও বাধা হতে পারেনি। এবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু তাই বেল মঞ্চ ঢাকার কোনও পরিকল্পনা নেই। অন্যান্যবারের মতো খোলা মঞ্চ রেখেই সমাবেশ হবে বলে জানা গিয়েছে।দলীয় পতাকা দিয়ে ঘিরে ফেলা হবে মঞ্চ।

সমাবেশে এসপ্ল্যানেড ও পার্ক স্ট্রিট চত্বরে প্রায় ১৫টি জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করা হবে। পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ জায়গায় জায়ান্ট স্ক্রিন লাগানোর ব্যবস্থা করা হয়েছে।পরিস্থিতি সামাল দেওয়ার জন্য  হাজারের বেশি স্বেচ্ছাসেবক থাকবেন। তিনটি মঞ্চের মধ্যে একটিতে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ শীর্ষ নেতৃত্ব হাজির থাকবেন। দ্বিতীয় মঞ্চ বানানো হচ্ছে শহিদ পরিবারের জন্য। তৃতীয় মঞ্চ বানানো হয়েছে জনপ্রতিনিধিদের জন্য।

বিধানসভা নির্বাচনের আগে বড় প্রস্তুতি এই সমাবেশ। দলীয় নেতৃস্ব থেকে দলীয় কর্মীদের এখান থেকেই বার্তা দিতে পারেন তৃণমূল সুপ্রিমো।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর