মোদির অমৃতকালে দলিত–তফসিলিদের বিনাশ কাল, তথ্য দিয়ে তোপ তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এবার রাজ্যে নানা প্রান্তিক ও পিছিয়ে পড়া জনজাতির সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে একগুচ্ছ বড় পদক্ষেপ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মুন্ডা, কোরা, ডোম, কুম্ভকার এবং সদগোপ—এই পাঁচটি সম্প্রদায়ের জন্য পৃথক পাঁচটি ‘সাংস্কৃতিক ও উন্নয়ন পর্ষদ’ গঠন করতে চলেছে রাজ্য সরকার। বাংলার বৈচিত্র্যময় সংস্কৃতিতে এই প্রত্যেকটি সম্প্রদায়ের অবদান অনস্বীকার্য। তাঁদের সেই স্বকীয়তা বজায় রাখা এবং জীবনযাত্রার মানোন্নয়নই এই নতুন পর্ষদ গঠনের মূল লক্ষ্য। সেখানে বিজেপি শাসিত ডবল ইঞ্জিন রাজ্যগুলিতে দলিত–তফসিলিদের অবস্থা কেমন?‌ এবার এই প্রশ্নের জবাব তথ্য দিয়ে তুলে ধরল তৃণমূল কংগ্রেস।

এদিকে সম্প্রতি বাংলা সফরে আসেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মু্র্মু। তখন তাঁর সফরে প্রটোকল নিয়ে কিছু সমস্যা হয় বলে অভিযোগ। যদিও যে অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসেছিলেন তাতে রাজ্য সরকার অংশীদার ছিল না। এই নিয়ে রাজ্য–রাষ্ট্রপতির মধ্যে সংঘাতের বাতাবরণ তৈরি হয়। তখন মানুষের গণতান্ত্রিক অধিকারের স্বার্থে ধর্মতলায় ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তিনি রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে পারেননি। এই নিয়ে বিজেপি জোর রাজনীতি শুরু করে দেয়। এবার বিজেপি শাসিত রাজ্যে দলিত–তফসিলিদের অবস্থা নিয়ে তৃণমূল কংগ্রেস লিখেছে, ‘নরেন্দ্র মোদি অমৃত কাল নিয়ে গর্ব করলেও, আমাদের দলিত এবং উপজাতি ভাইবোনেরা বিনাশ কাল–এর মধ্য দিয়ে জীবনযাপন করছেন।’‌

 

অন্যদিকে নবান্ন সূত্রে খবর, এই পর্ষদগুলি জনজাতি বা সম্প্রদায়ের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে কাজ করবে। তবে শুধুমাত্র সংস্কৃতি রক্ষা নয়—শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ক্ষেত্রেও এই বোর্ডগুলি বিশেষ নজর দেবে। সেখানে বিজেপি শাসিত রাজ্যগুলিতে দলিত–তফসিলিদের উপর ক্রমাগত আক্রমণ, হিংসা, বর্বর নির্যাতন নেমে আসছে বলে অভিযোগ। যা নিয়ে আজ তৃণমূল কংগ্রেসের আক্রমণ, ‘মধ্যপ্রদেশের মাঠ থেকে শুরু করে উত্তরপ্রদেশের রাস্তাঘাট পর্যন্ত, ডবল ইঞ্জিন রাজ্যে তফসিলি জাতি, উপজাতি পরিবারের উপর বর্বরতার নীরব দর্শক হয়ে দাঁড়িয়েছে সরকারগুলি।’‌

এছাড়া ২০১৩ সাল থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিভিন্ন অনগ্রসর ও জনজাতি সম্প্রদায়ের জন্য একাধিক উন্নয়ন পর্ষদ গঠন করে আসছে‌। এবার তা আরও বাড়ল। সেখানে বিজেপি শাসিত ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে অত্যাচারের নিদর্শন রয়েছে বলে অভিযোগ। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেলে কটাক্ষ, ‘‌তাদের তত্ত্বাবধানে ধর্ষণ, শ্লীলতাহানি এবং পদ্ধতিগত আক্রমণ স্বাভাবিক হয়ে উঠেছে।’‌ তবে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে এই পাঁচ সম্প্রদায়ের জন্য আলাদা করে বোর্ড গঠন করে মুখ্যমন্ত্রী আদতে তৃণমূল স্তরে উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি মাস্টারস্ট্রোক বলে মনে করা হচ্ছে।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের