এই মুহূর্তে

পুরাতন মালদহ বিধানসভায় প্রচার শুরু তৃণমূলের, কী বলছে স্থানীয় নেতৃত্ব?

নিজস্ব প্রতিনিধি, মালদা : চলতি বছরেই রাজ্যের বিধানসভা নির্বাচনে। নির্বাচনের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি। সূত্রের খবর, মার্চে ঘোষণা হতে চলেছে নির্ঘণ্ট। কিন্তু তার আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক ও বিরোধীরা। বাংলাকে পাখির চোখ করে নিজেদের ঘর বোঝাতে শুরু করে দিয়েছে তৃণমূল, বিজেপি, সিপিএম ও কংগ্রেস। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় সভা করেছে তৃণমূল। বসে নেই বিজেপি। গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্বরা এসে রাজ্যে প্রচার করে যাচ্ছেন। এবার পুরাতন মালদায় দেওয়ালে প্রতীক এঁকে ভোট প্রচার শুরু করেছে তৃণমূল।

বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ১ ইঞ্চি জমিও ছাড়তে নারাজ ঘাসফুল শিবির। ইতিমধ্যেই সেই কাজ শুরু হয়ে গিয়েছে মালদায়। শহরের ১৯ নম্বর ওয়ার্ডের থানা পুকুর এলাকায় দেওয়ার লিখন করে তৃণমূল। ওই ওয়ার্ডের পালপাড়া নতুন পল্লি সহ বিভিন্ন এলাকায় দেয়াল লিখনের কাজ চলবে বলে তৃণমূল সুত্রে খবর। তবে যেহেতু নির্ঘণ্ট ঘোষণা হয়নি, কোন কেন্দ্রে কোথায় কোন প্রার্থী দাঁড়াচ্ছেন তা প্রকাশ হয়নি, তাই প্রার্থীর নাম লেখা হয়নি। শুধু জোড়া ফুল চিহ্ন একেই চলছে প্রচার।

দেওয়াল লিখনে এবার জায়গা পেয়েছে লক্ষীর ভান্ডার থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের কথা। রাজ্যের অন্তর্বর্তী বাজেটে লক্ষীর ভান্ডারে বরাদ্দ বৃদ্ধির কথাও উঠে এসেছে দেওয়াল লিখনে।দেওয়াল লিখন করতে নেমে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, সামনেই ভোট। সেই কারণে দেওয়াল লিখন চলছে। বিজেপি মানেই ভাওতা। প্রতিবছর শহরের মানুষের ভোট নিয়ে যায়, কিন্তু মানুষের জন্য কোন কাজ করে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবার জন্য কাজ করেন। ওয়ার্ডে সমস্ত উন্নয়ন করেছেন তিনি। সেই জন্য মানুষকে বোঝানোর কাজ চলছে।

বর্তমানে মালদহ বিধানসভা বিজেপির দখলে রয়েছে। গত লোকসভা নির্বাচনে পুরাতন মালদায় কুড়িটি ওয়ার্ডে তৃণমূলের ফল ভালো হয়নি। এবার সেই পরিসংখ্যান বদলে দিতে প্রস্তুতি আগে থেকেই শুরু হয়েছে। এই শহরের আঠারো হাজার মহিলা লক্ষ্মীর ভান্ডার পান। এবার সেই সিংহভাগ ভোট তৃণমূলের পক্ষে আসবে বলেই মনে করছেন তারা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আজই প্রকাশ হবে তৃণমূলের প্রার্থী তালিকা, নতুন মুখ কারা?

বিজেপির ভোট বাড়লেও আউশগ্রামে জয়ের হ্যাটট্রিক নিয়ে আশাবাদী তৃণমূল

আউশগ্রামে ভোটার তালিকায় ‘বিবেচনাধীন’ কলিতা মাজিকে প্রার্থী করল বিজেপি, প্রশ্ন তুলল তৃণমূল    

‘একতরফা সিদ্ধান্ত নেবেন না’, নন্দিনীদের অপসারণ নিয়ে জ্ঞানেশকে চিঠি মমতার

কলকাতায় শুরু তুমুল ঝড়-শিলাবৃষ্টি, বাড়িমুখো অফিস যাত্রীদের চরম দুর্ভোগ

কিছুক্ষণের মধ্যে ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, কলকাতা-সহ চার জেলায় জারি লাল সতর্কতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ