বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে শুভেন্দু ও নির্মলাকে কটাক্ষ করলেন তৃণমূল মুখপাত্র

দলের পক্ষ থেকে বুঝিয়ে দেওয়া হয়েছে, উৎসবের আমেজে বিজয়া সম্মিলনী থেকে আসলে বাজানো হচ্ছে পঞ্চায়েত ভোটের দামামা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজয়া দশমীর পর থেকেই বিভিন্ন জায়গায় বিজয়া সম্মিলনী করছে তৃণমূল (TMC)। পুজোর আগেই ঘোষণা করা হয়েছিল, এই কর্মসূচি’র কথা। ইতিমধ্যেই বেশ কয়েকটি জায়গায় সম্মিলনী হয়েছে। রবিবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল পূর্ব মেদিনীপুরের তমলুকের নিমতৌড়িতে। সেখানেই তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বিঁধলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে।

দলের পক্ষ থেকে বুঝিয়ে দেওয়া হয়েছে, উৎসবের আমেজে বিজয়া সম্মিলনী থেকে আসলে বাজানো হচ্ছে পঞ্চায়েত ভোটের দামামা। বলা হয়েছে, বিভিন্ন বিজয়া সম্মিলনী মিলিয়ে মোট ১০ লক্ষ সক্রিয় কর্মী সহ প্রায় ৮০ লক্ষ থেকে ১ কোটি মানুষ এই ধরণের উৎসবে অংশগ্রহণ করেছেন। সবুজ শিবিরের পক্ষ থেকে এও বলা হয়েছে, তৃণমূল বিরোধী অন্যান্য দলের আয়োজনে এই জমায়েতের মাত্র ৫ শতাংশও দেখা যায় না।

রবিবার তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল এবং তমলুক ব্লক তৃণমূলের উদ্যোগে আয়োজিত হয়েছিল বিজয়া সম্মিলনী। তমলুকের নিমতৌড়ির পানপোস্তা এলাকায় বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, পরিবহণ দফতরে শুভেন্দু অধিকারী থাকাকালীন একাধিক দুর্নীতি হয়েছে। তার উপযুক্ত তদন্ত হওয়া দরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণকে কটাক্ষ করে কুণাল বলেন, ইডিকে আসলে বিজেপি শাসিত কেন্দ্র রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। বিরোধীদেরকে হেনস্থা করাই মূল লক্ষ্য কেন্দ্রের।

কুণাল ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তমলুকের বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র, পাঁশকুড়ার বিধায়ক ফিরোজা বিবি, নন্দকুমারের বিধায়ক সুকুমার দে,  মহিষাদলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তী প্রমুখ।  এদিন তমলুক ব্লকের প্রায় ৫০ জন বিজেপি ও  সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন কুণাল, সৌমেন প্রমুখ।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের