চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভোটের আবহে পতাকা টাঙানোকে ঘিরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, চাঞ্চল্য হাড়োয়ায়

নিজস্ব প্রতিনিধি, হাড়োয়া : আগামী বৃহস্পতিবার বঙ্গে প্রথম দফার নির্বাচন। তার আগেই জোরদার প্রচার সারছে সব রাজনৈতিক দল। শীর্ষ নেতৃত্ব থেকে বুথস্তরের নেতারা প্রচারে অংশ নিয়েছেন। পাড়ায় পাড়ায় পোস্টার লাগানো থেকে পতাকা লাগানোর কাজ করছেন কর্মী সমর্থকরা। এই পতাকা লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ তৃণমূল ও বিজেপির মধ্যে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার অন্তর্গত খাশবালান্দা গ্রাম পঞ্চায়েতের তেতুলআটি এলাকায়।

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক উত্তাপ বেড়েই চলেছে। সূত্রের খবর, হাড়োয়া বিধানসভার অন্তর্গত খাশবালান্দা গ্রাম পঞ্চায়েতের তেতুলআটি এলাকায় বেশ কয়েকজন বিজেপি কর্মীরা দলীয় পতাকা লাগাচ্ছিল। সেই সময় এলাকার বেশ কিছু যুবক তাদের হাত থেকে বিজেপির পতাকা কেড়ে নেয় বলে অভিযোগ। তাদেরকে ধরে মারধর করা হয় বলে দাবি করেছেন বিজেপির কর্মীরা। তাঁদের অভিযোগ, তাঁরা পতাকা লাগানোর সময় বাধা দেওয়া হয়। পতাকা হাত থেকে কেড়ে নেওয়া হয়। পাশাপাশি মারধরও করা হয়েছে। তাঁদের অভিযোগ, যাঁরা মারধর করেছে, তাঁরা তৃণমূল কর্মী। কিন্তু গোটা ঘটনা অস্বীকার করেছে তৃণমূল।

ইতিমধ্যে বিজেপি নেতৃত্ব হাড়োয়া থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। কারা এই ঘটনা ঘটিয়েছে তা জানার জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রাতের অন্ধকারে কারা হামলা চালালো জানতে এলাকার সিসিটিভি ফুটেজেও নজর রাখছে পুলিশ। স্থানীয়দের সঙ্গেও কথা বলছেন তাঁরা। আসন্ন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করাই লক্ষ্য কমিশনের। পুলিশ প্রশাসনকেও তেমন নির্দেশ দেওয়া হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

”শেষ সুযোগ ২০২৬, মহিলাদের হাতে ত্রিশূল-পাথর তুলে দেবেন মোদি!” বিতর্কিত মন্তব্য লকেটের

১৬ টি মাইকে ভেসে উঠবে হনুমান চাল্লিশা, মিনাখাঁয় গড়ছে শ্রীরাম টাওয়ার

৮০০ কর্মীর গ্রেফতারির আশঙ্কা, কলকাতা হাইকোর্টে দৌড়ল তৃণমূল

বেপরোয়া গতির জের! ‘পুলিশ’ লেখা বাসের ধাক্কায় দুর্ঘটনা, আহত অন্তত ১৫

গোসাবায় তৃণমূল কর্মীকে লক্ষ্য করে চলল গুলি, গ্রেফতার ৩

মুখে নারী ক্ষমতায়ন! বাংলার প্রথম দফার ভোটে বিজেপির মহিলা প্রার্থী মাত্র ১৫

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ