চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বজবজ কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রবীণ অশোক, বিজেপির বাজি ডাক্তার, জমবে খেলা?‌

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে চলছে বিধানসভা ভিত্তিক প্রার্থী নিয়ে চলছে সমীক্ষা। তার উপর কোন কেন্দ্রে কে হেভিওয়েট তা নিয়ে চলছে জোর চর্চা। চায়ের দোকান থেকে শুরু করে পাড়ার মোড়ে এখন এইসব আলোচনা চলছে জোরকদমে। তার সঙ্গে তুফান উঠছে চায়ের চুমুকে।

বিধানসভা নির্বাচনের আগে বুথস্তরের সংগঠন কার শক্তিশালী?‌ এই প্রশ্ন তুলেই এখন জোর আলোচনা বসছে। তবে রাজ্যের বিধানসভা নির্বাচনে এবার আলোচনার কেন্দ্রে বজবজ আসন। ভোটের উত্তাপ টের পাওয়া যাচ্ছে চায়ের দোকান, আড্ডার ঠেকে। বিশেষ করে চায়ের দোকানগুলিতে সকাল, সন্ধ্যা নিয়ম করে ভোট–চর্চার আসর বসছে। সেখানে বসলেই কানে আসবে বিধানসভা নির্বাচন নিয়ে আলোচনা। বজবজ বিধানসভা কেন্দ্রে আরজি কর হাসপাতাল থেকে পাশ করা ডাক্তার তরুণ আদককে প্রার্থী করেছে বিজেপি। বজবজ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তরুণবাবুদের পরিবারের চার প্রজন্ম চিকিৎসক।

এদিকে বজবজে নিজের পৈতৃক বাড়িতে প্রাইভেট প্র্যাকটিস করেন বিজেপির প্রার্থী। গরিব মানুষদের বিনা পয়সায় দেখে দেন। তবে যাঁদের সামর্থ্য আছে, তাঁদের থেকে ফি নেন। এখান থেকেই মাধ্যমিক পাশ করেন বিজেপির প্রার্থী। কিন্তু তাতে কি আসবে সাফল্য?‌ এই প্রশ্ন নিয়েই সাধারণ মানুষের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ। কারণ এখানের বেশিরভাগ মানুষের মুখে উঠে আসছে তৃণমূল কংগ্রেস প্রার্থীর নাম। প্রায় সকলের মুখেই শোনা গেল, হেভিওয়েট প্রার্থী তিনি। মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে তাঁর। হ্যাঁ, তিনি প্রবীণ নেতা অশোক দেব। সিপিএম জমানায় যিনি এখানে খেলা ঘুরিয়ে ছিলেন।

অন্যদিকে অশোক দেব ১৯৯৬ সাল থেকে এই কেন্দ্রে একবারও হারেননি। অথচ ২০২১ সালেও এই কেন্দ্র থেকে প্রথম প্রার্থী হয়ে অশোক দেবের কাছে হেরেছিলেন বিজেপি প্রার্থী তরুণ আদক। তাও ৪৪ হাজার ৭১৪ ভোটে। তাহলে এবার কোনও অঙ্কে টক্কর দেবেন? উঠছে প্রশ্ন। এই বিষয়ে বিজেপি প্রার্থী বলেন, ‘তৃণমূল প্রার্থী ‌শ্রদ্ধার পাত্র। তবে ওঁর বয়স হয়েছে। খুবই অসুস্থ। ভালভাবে চলাফেরাও করতে পারেন না। তাই কম বয়সি জনপ্রতিনিধি প্রয়োজন। তাই আমি অশোকবাবুর বিরুদ্ধে লড়াই করছি না। করছি তাঁর দলের বিরুদ্ধে।’‌ সেখানে অশোক দেব বিশিষ্ট আইনজীবী। তার উপর এখনও কোনও কাজের ক্ষেত্রে মানুষ অশোকবাবুকে পাশে পান। আর তিনি কাউকে খালি হাতে ফেরান না বলেই বজবজের বাসিন্দাদের দাবি।

Published by:

Share Link:

More Releted News:

নওদা বিধানসভায় নির্বাচনী প্রচার ঘিরে উত্তেজনা চরমে, নামল কেন্দ্রীয় বাহিনী

অশোকনগরে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে ঝড় তুললেন মৈথিলী ঠাকুর

মেয়ের হয়ে প্রচারে বেরিয়ে রাস্তার মাঝে যা করলেন মমতা ঠাকুর, প্রশংসা এলাকাবাসীর

বেলডাঙা কাণ্ডে ইউএপিএ ধারা লাগুর সিদ্ধান্ত নেবেন হাইকোর্টের প্রধান বিচারপতি

বালি পাচার মামলায় কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসকে সমন ইডির

আইএসএফ প্রার্থী আরাবুলের গাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, ভোটমুখে উত্তপ্ত ক্যানিং

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ