ফলতায় তৃণমূল প্রার্থী জাহাঙ্গীরের মুখোমুখি ‘সিংহম’ অজয় পাল শর্মা, কনভয় আটকে বিক্ষোভ

Share:

নিজস্ব প্রতিনিধি : সোমবার ফলতায় তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের বাড়ির সামনে গিয়ে হুমকি দিয়েছিলেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক এবং উত্তরপ্রদেশের এনকাউন্টার স্পেশালিস্ট অজয় পাল শর্মা(Ajay Pal Sharma)। মঙ্গলবার ফের ফলতায় গাড়ির কনভয় নিয়ে ঢোকেন ওই আইপিএস অফিসার। সেই সময় জাহাঙ্গীরের সামনাসামনি হয় তাঁর কনভয়। ফলতা তৃণমূল কার্যালয়ের সামনে দিয়ে উত্তরপ্রদেশের আইপিএস অফিসার অজয় পাল শর্মার কনভয় যখন যাচ্ছিল ,তখন ‘জয় বাংলা’ স্লোগান ওঠে। শুধু তাই নয় তাকে দেখে গো – ব্যাক স্লোগান দিতে থাকে তৃণমূল কর্মীরা। অভিযোগ সেই বিক্ষোভের নেতৃত্ব দেন ফলতার বিধায়ক জাহাঙ্গীর স্বয়ং।

বিক্ষোভের জেরে উত্তরপ্রদেশের ‘সিংহম’ তথা অজয় পাল শর্মার কনভয়ের পিছন দিকের থাকা দুটি গাড়ি আটকে যায়। একে কেন্দ্র করে পরিস্থিতি তপ্ত হয়ে ওঠে। ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীরের বাড়িতে সোমবার হানা দিয়েছিলেন কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের সহকারি পুলিশ কমিশনার অজয় পাল শর্মা। তিনি দক্ষিণ ২৪ পরগনা জেলার বিশেষ পুলিশ পর্যবেক্ষক হয়ে এসেছেন। সোমবার তাকে বলতে শোনা যায়, ভোটারদের হুমকি দিলে ফল ভালো হবে না। ওই পুলিশ পর্যবেক্ষকের এক্তিয়ার নিয়ে রাতেই প্রশ্ন তোলে তৃণমূল। নির্বাচন কমিশনের পক্ষপাত মূলক আচরণে কেউ মাথা নত করবে না বলে তাতেই হুমকি দেয়, দক্ষিণ ২৪ পরগনার তৃণমূল নেতৃত্ব।

মঙ্গলবার ফলতায় ফের ওই আইপিএস অফিসার গাড়ির কনভয় নিয়ে প্রবেশ করলে তার গাড়ির কনভয় দেখে স্লোগান দিতে শুরু করেন তৃণমূল কর্মীরা। অপরদিকে ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান , তাঁর বিরুদ্ধে কোন অভিযোগ নেই। ফলতায় কোন ঝামেলা হচ্ছে না অশান্তি হচ্ছে না। শুধু শুধু তৃণমূলের লোকজনদের এবং সাধারণ ভোটারদের ভয় দেখাচ্ছেন ওই পুলিশ আধিকারিক। ওই পুলিশ অবজারভার বিজেপির কথায় চলছেন শান্ত ফলতাকে অশান্ত করার চেষ্টা করছেন এলাকায় ঢুকে ঢুকে তিনি ভয় দেখাচ্ছেন ভোটারদের তুলে নিয়ে যাচ্ছেন এমনটাই অভিযোগ আনেন ফল তার তৃণমূল প্রার্থী।

ফলতার তৃণমূল প্রার্থী আরও বলেন, ফলতা অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Bandopadhay) কর্মভূমি। জাহাঙ্গীরের জন্মভূমি। এখানকার মানুষকে চমকাতে পারবে না বিজেপি । কমিশন কিছু করতে পারবে না। মানুষ ঠিক বুঝে নেবেন ভোটের দিন। এই বিক্ষোভ প্রসঙ্গে বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, ওদের কাজ ঠিক না ভুল সেটা কমিশন ঠিক করবে। কিন্তু সাধারন মানুষ এবার ভোট দিতে না পারলে প্রতিরোধ গড়ে তুলবে। তখন তৃণমূলকে কেউ বাঁচাতে পারবে না।টালিগঞ্জের তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাস আইপিএস অফিসার অজয় পাল শর্মার ভূমিকা প্রসঙ্গে প্রশ্ন তুলে বলেন, উনি যা কিছু করছেন তা নিয়ে ওনার কাছে কি নির্দিষ্ট কোন প্রমাণ আছে? যে ধরনের পদক্ষেপ ওই আইপিএস অফিসার করছেন বাংলার মানুষ এর যোগ্য জবাব দেবে।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক