বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সর্বস্বান্ত তৃণমূল কংগ্রেস প্রার্থী, সাইবার প্রতারণায় কত খোয়ালেন?‌

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা নির্বাচনের ৬ দিন‌ আগেই সাইবার প্রতারণার শিকার হলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। অনলাইন জালিয়াতি করে প্রায় ২৪ লক্ষ ৪৫ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এই খবর প্রকাশ্যে আসতেই তুমুল আলোড়ন পড়ে গিয়েছে রাজ্য–রাজনীতিতে। প্রথম দফার ভোটের আগেই ‘‌সর্বস্বান্ত’‌ হয়েছেন তিনি। অনলাইনে আর্থিক প্রতারণার শিকার হয়েছেন রায়গঞ্জের তৃণমূল প্রার্থী বলে অভিযোগ। আর এই কাজ তৃণমূল প্রার্থীর মোবাইল হ্যাক করে করা হয়েছে বলে অভিযোগ। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এভাবেই মোটা অঙ্কের টাকা তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বয়ং।

এদিকে এই ঘটনাটি নিয়ে কৃষ্ণ কল্যাণীর দাবি, ষড়যন্ত্র করে এই ঘটনা ঘটানো হয়েছে। এই ঘটনায় কর্ণজোড়ার সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূল প্রার্থী। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কৃষ্ণ কল্যাণী জানান, গত ৫–৬ দিন আগে তাঁর মোবাইল হ্যাক করা হয়েছিল। তারপর তৃণমূল প্রার্থী থানায় অভিযোগ দায়ের করেন। সিমটি পরিবর্তন করেন। কিন্তু ২৪ ঘন্টার মধ্যে আবার তাঁর ফোন হ্যাক করা হয়। যার জেরে তিনি মোবাইল সুইচ অফ করে রাখেন। ব্যাঙ্কের পক্ষ থেকে তিনি জানতে পারেন তাঁর অ্যাকাউন্ট থেকে ২৪ লক্ষ ৪৫ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে। কৃষ্ণ কল্যাণীর অভিযোগ, ‘‌এটা কোনও সাধারণ জালিয়াতি নয়। নির্বাচনের একদম আগে ষড়যন্ত্র এবং সুপরিকল্পিতভাবে ব্যাঙ্কের গচ্ছিত টাকার সাইবার জালিয়াতি করা হয়েছে।’‌

অন্যদিকে তৃণমূল প্রার্থীর স্বাক্ষর ছাড়াই আরটিজিএস হয়ে গিয়েছে। এই ঘটনার কথা জানতে পেরেই হতবাক হয়ে যান তিনি। তখন পুরো বিষয়টি জানিয়ে তিনি সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেন। রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার এস কুলদীপ সুরেশ জানিয়েছেন, এই ঘটনায় সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি তারা খতিয়ে দেখছেন। কৃষ্ণ কল্যাণীর দাবি, মানসিকভাবে দুর্বল করতেই এই কাজ করা হয়েছে। যদিও পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, এই ঘটনার পিছনে সাইবার প্রতারকদের হাত থাকতে পারে। নানা সময়ে অনলাইনে আর্থিক প্রতারণা, জালিয়াতির শিকার হন বহু মানুষ। মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে হ্যাকারদের বিরুদ্ধে। এবার সাইবার ক্রাইমের শিকার হলেন খোদ তৃণমূল প্রার্থী।

এছাড়া গত পাঁচ বছরে চারবার ভোটপ্রার্থী হয়েছেন কৃষ্ণ কল্যাণী। একুশে বিজেপির টিকিটে প্রার্থী হয়ে বিধায়ক হন, তারপর তৃণমূলে যোগ দেন। ২০২৪ সালের লোকসভায় তৃণমূলের প্রার্থী হিসেবে লড়ে পরাজিত হন পদ্ম প্রার্থীর কাছে। ওই বছরই তৃণমূলের টিকিটে ভোটে লড়ে বিধায়ক হন কৃষ্ণ কল্যাণী। এবার আবার ঘাসফুলের প্রার্থী কৃষ্ণ, আর প্রতিপক্ষে বিজেপির নতুন মুখ তথা ছাত্রনেতা কৌশিক চৌধুরী। আর এক প্রতিদ্বন্দ্বীর নাম মোহিত সেনগুপ্ত, তিনি কংগ্রেসের জেলা সভাপতি তথা দু’বারের প্রাক্তন বিধায়ক। গত ২৫ বছর পর এবার এই কেন্দ্রে সিপিএমের প্রার্থী ঠিকাদার জীবনানন্দ সিংহ। সুতরাং চতুর্মুখী লড়াই দেখবে রায়গঞ্জ।

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

মেট্রোর কাজের জন্য চিংড়িঘাটায় টানা ৬০ ঘন্টা যান চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

নন্দীগ্রাম ছাড়লেন, ভবানীপুরের বিধায়ক পদেই শপথ নিলেন শুভেন্দু অধিকারী

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান