পুরীতে ৩১ লাখের বাড়ি, স্বামীর কয়েক কোটির স্থাবর সম্পত্তি, হলফনামায় আর কী জানালেন শশী?

গত ৫ অর্থবর্ষে কত আয় করেছেন, সেটাও দেখিয়েছেন। গত ৫ অর্থবর্ষে তাঁর আয়ের হিসেব অনুযায়ী, তিনি ২০২০-২১ অর্থবর্ষে ১৪ লক্ষ ১ হাজার ৫৭৫ টাকা আয় করেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে শ্যামপুকুর আসনে প্রার্থী হয়েছেন বিদায়ী বিধায়ক শশী পাঁজা। তাঁর প্রতিদ্বন্দ্বী হয়েছেন বিজেপির হিরণ চট্টোপাধ্যায়। সুতরাং লড়াই জমবে। অন্ধ্রপ্রদেশের মেয়ে হলেও এখন পুরোদস্তুর বাঙালি শশী পাঁজা। পেশায় চিকিৎসক। রাজনৈতিক পরিবারে বিয়ে, এরপরেই রাজনীতিতে পদার্পণ। প্রয়াত তৃণমূল নেতা অজিত কুমার পাঁজার পুত্রবধূ শশী পাঁজা। এখন তিনি তৃণমূলের বিদায়ী বিধায়ক এবং তৃণমূলের টিকিটে হাওড়ার শ্যামপুকুরের প্রার্থী। ইতিমধ্যেই মনোনয়নপত্র জমা দিয়েছেন। হলফনামায় নিজের এবং স্বামীর স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসেব দিয়েছেন তিনি। গত ৫ অর্থবর্ষে কত আয় করেছেন, সেটাও দেখিয়েছেন। গত ৫ অর্থবর্ষে তাঁর আয়ের হিসেব অনুযায়ী, তিনি ২০২০-২১ অর্থবর্ষে ১৪ লক্ষ ১ হাজার ৫৭৫ টাকা আয় করেছিলেন।

২০২১-২২ অর্থবর্ষে তা বেড়ে ১৪ লক্ষ ৩৬ হাজার ৯১৭ টাকা হয়। কিন্তু ২০২২-২৩ অর্থবর্ষে তাঁর আয় কমে দাঁড়িয়েছিল ১৩ লক্ষ ৪১ হাজার ১১৪ টাকা। ২০২৩-২৪ অর্থবর্ষে সেই আয় আবারও বেড়ে ২৪ লক্ষ ১০ হাজার ২৬৭ টাকা হয়েছিল। ২০২৪-২৫ অর্থবর্ষে শশীর আয় ২৯ লক্ষ ২২ হাজার ৮৭৮ টাকা হয়েছে। এদিকে তাঁর স্বামী প্রসূন কুমার পাঁজার গত ৫ অর্থবর্ষের আয়ও হলফনামায় জানিয়েছেন শশী পাঁজা। প্রসূনের ২০২০-২১ অর্থবর্ষে আয় ছিল ৬ লক্ষ ৭৬ হাজার ৬২৮ টাকা, ২০২১-২২ অর্থবর্ষে আয় ছিল ৯ লক্ষ ৩৮ হাজার ৯৮২ টাকা, ২০২২-২৩ অর্থবর্ষে আয় ছিল ১০ লক্ষ ৪৩ হাজার ৩২৭ টাকা, ২০২৩-২৪ অর্থবর্ষে আয় ছিল ১৯ লক্ষ ৭ হাজার ৬৮৬ টাকা এবং ২০২৪-২৫ অর্থবর্ষে আয় ছিল ২০ লক্ষ ২ হাজার ৬৮৪ টাকা। বর্তমানে শশীর কাছে নগদ রয়েছে ২২ হাজার ৫০০ টাকা। স্বামীর কাছে রয়েছে ১৯ হাজার ৩০০ টাকা নগদ। এছাড়া শশীর স্থায়ী আমানত রয়েছে ২ কোটি ৪৭ লক্ষ ৮ হাজার ৭১ টাকার। একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে ৩২ লক্ষ ৬ হাজার ৬৯০ টাকা। তাঁর স্বামীর স্থায়ী আমানত রয়েছে ৯১ লক্ষ টাকার। প্রসূনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে ৫ লক্ষ ৭৯ হাজার ৯১৩ টাকা। এছাড়া একটি ফ্ল্যাটের জন্য ৯০ লক্ষ টাকা অগ্রিম দিয়েছেন তৃণমূলের শ্যামপুকুরের প্রার্থী। তাঁর দুটি গাড়ি রয়েছে। একটি ২০২১ সালে ১৩ লক্ষ ৩০ হাজার ৬৬৫ টাকা দিয়ে কেনেন। অন্যটি ২০২৪ সালে ১১ লক্ষ ২৫ হাজার ৬৪৫ টাকায় কেনেন। শশীর স্বামী ৫ লক্ষ টাকা দিয়ে ২০২৫ সালে একটি গাড়ি কেনেন।

এছাড়া শশীর ১৫৪ গ্রাম সোনার গয়না রয়েছে। যার বর্তমান বাজারমূল্য ১৩ লক্ষ টাকা। স্বামীর কাছে ৮৩ গ্রাম সোনার গয়না রয়েছে। যার বর্তমান বাজারমূল্য ৭ লক্ষ টাকা। সবমিলিয়ে বর্তমানে শশী পাঁজার অস্থাবর সম্পত্তি রয়েছে ৪ কোটি ৬ লক্ষ ৯৩ হাজার ৩৭১ টাকার। আর তাঁর স্বামীর অস্থাবর সম্পত্তি রয়েছে ১ কোটি ৮৮ লক্ষ ৩৩ হাজার ২১৩ টাকার। তবে স্থাবর সম্পত্তির মধ্যে শশী এবং স্বামী, কারও নামেই কোনও জমি নেই। শশীর নামে কোনও বাড়িও নেই। তাঁর স্বামীর নামে একাধিক বাসভবন রয়েছে। ২০০৯ সালে ওড়িশার পুরীতে ১৫ লক্ষ ৯৬ হাজার ৩০০ টাকা দিয়ে একটি দোতলা বাড়ি কিনেছিলেন শশীর স্বামী। কিন্তু এখন তার দাম বেড়ে ৩১ লক্ষ ৫০ হাজার টাকা হয়েছে। তাই শশীর কোনও স্থাবর সম্পত্তি না থাকলেও তাঁর স্বামীর ১ কোটি ৭৮ লক্ষ ৫০ হাজার টাকার স্থাবর সম্পত্তি রয়েছে। এছাড়া বর্তমানে শশীর রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে তাঁর ৬৮ লক্ষ ১ হাজার ৭৬৫ টাকার ঋণ রয়েছে। মুলত বেতন, প্রফেশনাল ফি ও বিনিয়োগ থেকে তাঁর আয়।

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু