অ্যাকশন মোডে তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মণ, অবশেষে মনোনয়নপত্র জমা দিলেন

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, সোমবার জলপাইগুড়ি জেলার এসসি ওবিসি সেলের সভাপতি তথা সদর জলপাইগুড়ি বিধানসভার এবারের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ দাসের সঙ্গে একেবারে অ্যাকশন মোডে দেখা গেল রাজগঞ্জ বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বপ্না বর্মণকে। স্বপ্নার তৃণমূলে যোগদান এবং বিধানসভার আসনে টিকিট দিতেই আইনি জটিলতা থেকে শুরু করে আদালতের দ্বারস্থ হতে হয় তৃণমূল প্রার্থীকে। আইনি জটিলতা কেটে যাওয়ায় কৃষ্ণ দাস ও স্বপ্না বর্মণের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সংবাদমাধ্যমে পরিষ্কার জানিয়ে দেন, আজ স্বপ্না বর্মণ রাজগঞ্জ বিধানসভার প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেবেন। আর তা দিলেনও।

এদিকে আজ জলপাইগুড়ি সদর মহকুমা কার্যালয় সেই ছবি ধরা পড়ে। কৃষ্ণদাস নিজের নির্বাচনী প্রচারের পাশাপাশি বরাবরই স্বপ্না বর্মণের সমর্থনে বারবার নির্বাচনী প্রচার চালিয়েছেন। আজকেও তার ব্যতিক্রম হল না। কৃষ্ণ দাসের নেতৃত্বে ব্যাপক জনসমাগম দেখা গেল স্বপ্না বর্মণের মনোনয়নপত্র জমা দেওয়ার সময়। অবশেষে রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে মনোনয়নপত্র জমা দিলেন স্বপ্না বর্মণ। মনোনয়ন জমা দেওয়ার শেষে সরকারি অফিস থেকে বেরিয়ে স্বপ্না বর্মণ বলেন, ‘অনেক স্ট্রাগল, ত্যাগের পর মনোনয়নপত্র জমা দিলাম। আগেই রেলকে পদত্যাগপত্র পাঠিয়েছিলাম। শেষমেশ ছাড়পত্র পেলাম।’‌

অন্যদিকে নানা বাধার মধ্য দিয়ে গিয়েছেন স্বপ্না বর্মণ। তাঁর বিরুদ্ধে রেল অভিযোগ করে কর্মরত অবস্থায় সক্রিয় রাজনীতিতে অংশ নিয়েছেন। তবে ইস্তফা দেন স্বপ্না। তিনি জানান, পেনশনও নেবেন না। তার পরেও ছাড়পত্র মেলেনি। আর মামলা গড়ায় আদালতে। ওই ছাড়পত্র না পেলে ভোটে লড়া কার্যত অসম্ভবই ছিল। তার মধ্যে পিতৃহারা হন স্বপ্না। অবশেষে গতকাল রবিবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, ভোটে লড়তে বাধা নেই স্বপ্নার। রেলও দেয় ছাড়পত্র। আজ সাধারণ মানুষের এই বাঁধভাঙা উচ্ছ্বাস এবং সমর্থন রাজগঞ্জের রাজনৈতিক সমীকরণে এক নতুন মাত্রা যোগ করল।

এছাড়া রাজগঞ্জের তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মণ ভ্রামরীদেবীর মন্দিরে পুজো দিতে যান। পুজো দেওয়ার আগে প্রাক্তন সোনাজয়ী অ্যাথলিট বলেন, ‘মন্দিরে পুজো দিয়ে মনোনয়নপত্র জমা দেব। আর কোনও জটিলতা নেই।’ মনোনয়ন জমা দিয়ে তিনি বলেন, ‘আমি রাজগঞ্জের মেয়ে। আমার ব্যাকগ্রাউন্ড খেলাধুলোর। অনেক ত্যাগের পর মনোনয়ন দিলাম। এবার পুরোদমে প্রচারে নেমে পড়ব। এই বিধানসভা ক্ষেত্র থেকে আমি বিপুল ভোটে জয়ী হবো।’‌ আজ সন্ধ্যায় শিলিগুড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে। সেখানে দেখা যেতে পারে স্বপ্না বর্মণকে বলে সূত্রের খবর।

ঝাড়গ্রাম পুরসভার কর্মচারীদের কড়া বার্তা দিলেন বিজেপি বিধায়ক

শেষ মুহূর্তের রোমাঞ্চ আর জোড়া গোল! যুবভারতীতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অমীমাংসিত ডার্বি

তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের কাঠের সেতু পারাপারে টোল আদায় বন্ধ করল বিজেপি

ভোটের আগে প্রতিশ্রুতি অনুযায়ী দুর্গাপুরের নিউমার্কেট এলাকার রাস্তা সারালেন বিজেপি বিধায়ক

মরশুমের প্রথম ডার্বিতে হাড্ডাহাড্ডি স্নায়ুর লড়াই, সুযোগ নষ্টের খেসারত দিয়ে প্রথমার্ধ গোলশূন্য

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া, ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী তামিল প্রযোজক

মোদির আত্মনির্ভর পথে বিশেষ ধরনের মাইক্রো টার্বোজেট ইঞ্জিন তৈরি করেছে মৃন্ময়

২৩ রানে পঞ্জাবকে হারিয়ে আইপিএলের প্লে অফে আরসিবি

‘‌এখন ডিজের বদলে তৃণমূল নেতাদের ঘরে হারমোনিয়াম বাজছে’‌, ফলতায় খোঁচা শমীকের

বছরে ৬,০০০ টাকা আর্থিক সাহায্য! বাংলায় শুরু আরও একটি কেন্দ্রীয় প্রকল্প

ডার্বি ম্যাচে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া দৃশ্য!

রাজ্যের মন্ত্রী হয়ে সস্ত্রীক গ্রামের বাড়িতে দিলীপ, রবিবার ঝাড়গ্রামে উৎসবের মেজাজ

প্রয়াত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের চণ্ডীপুরের বাড়িতে মুখ্যমন্ত্রী

মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলার জেরে মৃত্যু হল এক ভারতীয়ের, জখম ৩