এসআইআরকে চ্যালেঞ্জ জানিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষাকে  (এসআইআর) চ্যালেঞ্জ জানিয়ে এবার শীর্ষ আদালতের দরজায় কড়া নাড়ল তৃণমূল কংগ্রেস। আজ সোমবার (১১ নভেম্বর)দলের হয়ে সুপ্রিম কোর্টে পিটিশন ফাইল করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন এবং দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়। মঙ্গলবারই বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচিরর বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

আগামী বছর রাজ্যে বিধানসভার ভোট। আর ওই ভোটের মুখেই তড়িঘড়ি রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর) চালানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। গত ৪ নভেম্বর থেকে ভোটারদের বাড়ি-বাড়ি যাওয়া শুরু করেছেন বুথ লেভেল অফিসাররা। আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত বাড়ি-বাড়ি গিয়ে এসআইআরের জন্য এমুনারেশন ফর্ম বিলি করবেন তাঁরা। যদিও নিয়ম মেনে কাজ না করার অভিযোগে ইতিমধ্যেই বেশ কয়েকজন বিএলওকে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। ভোটারদের সাহায্যের জন্য খোলা হয়েছে হেল্প ডেস্ক। তবে তাতে খুব একটা আশ্বস্ত হতে পারছেন না ভোটাররা।

ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে এসআইআর আতঙ্কে বেশ কয়েকজন আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। বিধানসভা ভোটের মুখে তড়িঘড়ি করে এসআইআর করা নিয়ে প্রতিবাদে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত মঙ্গলবার এসআইআর শুরুর দিনে কলকাতার রাজপথে নেমে মিছিলও করেছেন তিনি। এমনকি এদিন উত্তরবঙ্গ সফরে গিয়ে উত্তরকন্যায় সাংবাদিক সম্মেলনে ফের এসআইআর নিয়ে সরব হয়েছিলেন। মুখ্যমন্ত্রী চান, চলতি প্রক্রিয়ায় স্থগিতাদেশ হওয়া উচিত। প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, এসআইআরের নথিপত্র সংক্রান্ত কাজে সাধারণ মানুষকে যেন নিরপেক্ষতা নিয়ে সাহায্য চালিয়ে যাওয়া হয়।

১২২ এজেন্সি ব্ল্যাকলিস্ট, উত্তরবঙ্গ উন্নয়ন দফতর নিয়ে বিস্ফোরক দাবি নিশীথের

দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন যাত্রীরা, বিমান আকাশে উড়তেই অসুস্থ তিন পাইলট! তারপর…

খাসির মাংসের টোপ দেখিয়ে পূর্ণবয়স্ক চিতাবাঘকে খাঁচায় পুড়ল ডুয়ার্সের বন দফতর

পুজোর পর ফেলে দেওয়া ফুলেই বানানো হবে ধূপকাঠি, আবির! দূষণ রুখতে বড় উদ্যোগ রাজ্যের

‘নিট কাণ্ডে যাঁরা দায়ী, তাঁদের জবাব দিতেই হবে’, ‘আরশোলা’দের বিক্ষোভকে সমর্থন জিতের

‘মিথ্যা মামলায় ফাঁসাব’, হুমকির ভিডিও ভাইরাল হতেই অপসারিত অভিযুক্ত পুলিশকর্তা

যন্তর-মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে খাবার ও আশ্রয়ের ব্যবস্থা দিল্লির রেস্তোরাঁগুলির

‘আরে স্যার জলকামান চালান না, গরমে পারছি না’, পুলিশকে আর্জি পটনার বিক্ষোভকারীর

কমনওয়েলথ গেমস শুরুর আগেই ভারতের জন্য প্রথম পদক নিশ্চিত করলেন বক্সার লভলিনা

মোদির বাসভবনের বাইরে রাহুলদের ধর্নাকে ‘কপট রাজনীতি’ বলে কটাক্ষ সোনমপত্নীর

পঞ্চায়েত ও পুরপ্রধানরা আর জন্ম সার্টিফিকেট ইস্যু করতে পারবেন না, নির্দেশ মুখ্যসচিবের

পিএসি চেয়ারম্যান পদের জন্য লড়াই দুই তৃণমূলের, কার কার নাম জমা পড়ল অধ্যক্ষের কাছে?

মেঘ বৃষ্টির দিনেও ঘর থাকবে প্রাণবন্ত, জেনে নিন অন্দরমহল সতেজ রাখার সহজ উপায়

দেশে চিনির মজুত শেষ? আচমকা দাম বৃদ্ধিতে জল্পনা তুঙ্গে