হুমায়ুন কবীরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের, কড়া চিঠি পেশ

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের মরশুমে বারবার যাঁকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে তিনি হুমায়ুন কবীর। নতুন দল খোলার পর থেকেই নানা বিতর্কে জড়িয়েছেন তিনি। এবার নির্বাচনের মাত্র ৬ দিন আগে আবার বিতর্কে জড়িয়ে পড়লেন হুমায়ুন কবীর। আর হুমায়ুন কবীরের আচরণের বিরুদ্ধে এবার নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল কংগ্রেস। যা নিয়ে এখন রাজ্য–রাজনীতি সরগরম হয়ে উঠেছে। একেবারে চিঠি লিখে তা জমা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের কাছে। এখন দেখার নির্বাচন কমিশন কী পদক্ষেপ করেন।

এদিকে হুমায়ুন কবীরের বিরুদ্ধে যে নালিশ নির্বাচন কমিশনে করেছে তৃণমূল কংগ্রেস সেখানে সরাসরি এই নেতাকে কাঠগড়ায় তোলা হয়েছে। রাজ্য নির্বাচন কমিশনে জমা দেওয়া চিঠিতে তৃণমূল অভিযোগ করেছে, ‘‌একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে আম জনতা উন্নয়ন পার্টির প্রতিদ্বন্দ্বী প্রার্থী হুমায়ুন কবীরকে একটি সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে দেখা গিয়েছে। সেখানে তিনি বেলডাঙা ২ ব্লকের মইনুল হক রানাকে লক্ষ্য করে অপমানজনক মন্তব্য করেছেন।’‌ এই নালিশ করার সঙ্গে উপযুক্ত প্রমাণও তুলে ধরেছে ঘাসফুল শিবির। যদিও ওই ভিডিও যাচাই করে দেখেনি ‘‌এই মুহূর্তে’‌ বাংলা ডিজিটাল।

অন্যদিকে তৃণমূল কংগ্রেসের একাধিক শীর্ষ নেতাকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ করেছেন বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। ওই চিঠিতে তৃণমূল লিখেছে, ‘‌হুমায়ুন কবীর তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর ব্যক্তিগত সচিব সুমিত রায় এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত অন্যান্য ব্যক্তিদের সম্পর্কে অপমানজনক মন্তব্য করেছেন। ওই ভিডিও থেকেই স্পষ্ট হুমায়ুন কবীর আসন্ন বিধানসভা নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে নষ্ট করার চেষ্টা করছেন। ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন। এমনকী হুমায়ুন কবীর খুনের হুমকিও দিয়েছেন।’‌ এমন নালিশ করার পর থেকে হুমায়ুন কবীরকে নিয়ে বিতর্ক চরমে উঠেছে।

এছাড়া তৃণমূল কংগ্রেসের দাবি, বিধানসভা নির্বাচনের আগে এমন কোনও মন্তব্য করা উচিত নয়। যা নেতাদের ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলে। কাউকে ব্যক্তিগত আক্রমণ করাও উচিত নয়। ভোটারদের ঘুষ দেওয়া, ভয় দেখানো, ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে প্রচার চালানো কাম্য নয়। কোনও কিছু প্রমাণ ছাড়া এমন মন্তব্য অনুচিত। আর তাই নির্বাচন কমিশনকে কড়া পদক্ষেপের আর্জি জানিয়েছে তৃণমূল কংগ্রেস। উল্লেখ্য, কদিন আগে হুমায়ুনের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছিলেন বিজেপি নেতা শিশির বাজোরিয়া। তখন হুমায়ুনকে সতর্ক করেছিল নির্বাচন কমিশন। তারপরও বিতর্কিত মন্তব্য করেছেন হুমায়ুন।

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

শরীর কি সবসময় ক্লান্ত? জেনে নিন প্রোটিনের ঘাটতির ৮ লক্ষণ

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

আসছে নতুন Vivo S2 ফোন, থাকছে ৭,০৫০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর