মাসে ভাতা পান ১০ হাজার, কাউন্সিলর অনন্যার সন্তোষপুরের প্রাসাদোপম বাড়ি নিয়ে উঠেছে প্রশ্ন

Share:

নিজস্ব প্রতিনিধি: বাইরে থেকে দেখে মনে হবে কোনও রিসোর্ট কিংবা রাজপ্রাসাদ। কিন্তু এটি আসলে কলকাতার এক কাউন্সিলরের ব্যক্তিগত বাসভবন। আর সেই বাড়ি নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা এবং নানা জল্পনা। কলকাতা পুরসভার ১০৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের এই বাসভবন এলাকার বাসিন্দাদের কাছে পরিচিত ‘হাতি বাড়ি’ নামে। বাড়ির সামনের অংশে তৈরি বিশাল হাতির নকশা এবং তার উপর গড়ে ওঠা বহুতল নির্মাণ নজর কেড়েছে সকলের।

স্থানীয় সূত্রের দাবি, প্রায় চার বছর আগে এই জায়গায় একটি পুরনো দোতলা বাড়ি ছিল। সেখানেই ধীরে ধীরে মাথা তুলে দাঁড়িয়েছে এই বিলাসবহুল অট্টালিকা। বাড়ির অভ্যন্তরে আধুনিক সুযোগ-সুবিধার পাশাপাশি রয়েছে লিফট, কাচে ঘেরা বিশেষ কক্ষ, দামি মার্বেলের ব্যবহার এবং অত্যাধুনিক আসবাবপত্র। এই বাড়ির নির্মাণ ব্যয় ও অর্থের উৎস নিয়ে এলাকায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। কিন্তু প্রশ্ন উঠছে, একজন কাউন্সিলর, যার মাসিক ভাতা মাত্র ১০ হাজার টাকা। তাঁর পক্ষে কীভাবে এত ব্যয়বহুল নির্মাণ সম্ভব? অনন্যার আয়ের উৎস কী এবং এই সম্পত্তি তৈরির অর্থ কোথা থেকে এসেছে, তা নিয়েও উঠছে প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরও পড়ুন: এবার মল্লিকপুর স্টেশনে হকার উচ্ছেদ, বুলডোজারের সামনে বসে বিক্ষোভ মহিলাদের

তবে অনন্যা বন্দ্যোপাধ্যায় শুধু জনপ্রতিনিধি নন, তিনি অভিনয় জগতের সঙ্গেও যুক্ত। বিভিন্ন বাংলা সিনেমা ও টেলিভিশন ধারাবাহিকে কাজ করেছেন তিনি। তবুও এই সম্পত্তি নির্মাণের আর্থিক দিক দিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। প্রসঙ্গত, ২০২৫ সালের জানুয়ারি মাসে এই বাড়ি নির্মাণ নিয়ে অভিযোগ তুলেছিলেন বিজেপি নেতা সজল ঘোষ। তাঁর অভিযোগ ছিল, প্রথমে একটি দোতলা বাড়ি কেনা হয় এবং পরে সেটিকে সম্প্রসারণ করে একাধিক তলা যুক্ত করা হয়। পাশাপাশি সংলগ্ন জমি কিনে আরও একটি বহুতল নির্মাণ করে দুটি অংশকে একত্রিত করা হয়েছে বলেও দাবি করেন তিনি। সেই সময় অভিযোগের সমর্থনে কিছু নথিও প্রকাশ করা হয়েছিল। যদিও বাড়ি নির্মাণ সংক্রান্ত সেই অভিযোগের বিষয়ে এখনও কোনও চূড়ান্ত নিষ্পত্তি বা সরকারি সিদ্ধান্ত প্রকাশ্যে আসেনি। ফলে সন্তোষপুরের এই ‘হাতি বাড়ি’ এখন শুধু স্থাপত্যের কারণেই নয় বরং রাজনৈতিক ও আর্থিক বিতর্কের কারণেও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি