অস্ত্র আইনে গ্রেফতার ডায়মন্ড হারবারের তৃণমূল কাউন্সিলর

সাত মাস আগে ব্যাগে ৬ রাউন্ড গুলি এবং একটি খালি ম্যাগাজিন নিয়ে মুম্বইগামী বিমান ধরতে গিয়েছিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল কাউন্সিলর

Share:

নিজস্ব প্রতিনিধি: সাত মাস আগে ব্যাগে ৬ রাউন্ড গুলি এবং একটি খালি ম্যাগাজিন নিয়ে মুম্বইগামী বিমান ধরতে গিয়েছিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল কাউন্সিলর আমিরুল শেখ ইসলাম। ঘটনাটি ঘটেছিল, গত সেপ্টেম্বর মাসে। সাত মাস পর অবশেষে অস্ত্র আইনে গ্রেফতার করা হল তৃণমূল কাউন্সিলর আমিরুল শেখ ইসলামকে। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের পূজালি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি। পুলিশ সূত্রের খবর, গত বছর ২১ সেপ্টেম্বর তাঁকে কলকাতা বিমানবন্দরে আটক করা হয়েছিল।

অভিযোগ, ওই তৃণমূল কাউন্সিলরের ব্যাগে ৬ রাউন্ড গুলি এবং একটি খালি ম্যাগাজিন পাওয়া গিয়েছিল। এরপরেই অস্ত্র আইনে তাঁর বিরুদ্ধে বিধাননগর থানায় মামলা রুজু করা হয়। আরও অভিযোগ, ওই সময়ে আগ্নে য়াস্ত্র সরঞ্জামের কোনও বৈধ নথি দেখাতে পারেননি কাউন্সিলর। নিয়মমাফিক তাঁকে আটক করা হয়েছিল। এরপর পুলিশ তদন্ত শুরু করে। কিন্তু পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেছিলেন যে, তাঁর কাছে গুলি ম্যাগাজিনের লাইসেন্স রয়েছে। কিন্তু সেই সংক্রান্ত নথি পেশ করতে তাঁর কিছুটা সময় লাগবে। এরপর পুলিশ তাঁকে সাতদিনের সময় দিয়েছিল। কিন্তু তারপরেও তিনি লাইসেন্স দেখাতে পারেননি। সেই কারণে আবারও আমিরুল শেখের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়।

সাত মাস পরে ওই মামলা পুনরায় শুরু হলে মঙ্গলবার অস্ত্র আইনে তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করে পুলিশ। আজ বুধবার (৬ মে) তাঁকে আদালতে হাজির করা হবে বলে জানা গিয়েছে। এদিকে বাংলায় বিধানসভার দুই দফার ভোট মোটের উপর নির্বিঘ্নে হলেও সোমবার রেজাল্ট বেরোনোর পরেই ভোট পরবর্তী অশান্তি শুরু হয়েছে রাজ্যজুড়ে। ফলাফলে বিপুল আসনে জিতেছে বিজেপি। সুতরাং ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান হয়েছে। এরপর থেকেই একাধিক জায়গায় অশান্তির খবর পাওয়া যাচ্ছে। সেই অশান্তির কারণে সোমবার থেকে এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে।

আরামবাগে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ

টিকিয়াপাড়ায় রেলের জমিতে দখলদারদের উচ্ছেদ অভিযানে চলল বুলডোজার

৩৮ বছরেই অভিনয় জগতকে আলবিদা জানাচ্ছেন বলি নায়িকা নেহা শর্মা

বিজয়ের সঙ্গে তৃষার সম্পর্কে ইতি? তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা না জানানো নিয়ে জল্পনা

একাধিক ভোটার কার্ড, অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে জারি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

চোখের চিকিৎসায় বিদেশ যেতে আদালতের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, কমলা সর্তকতা জারি

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন জর্জ কুরিয়েন, আচমকা কী হল?

‘মোছা যাবে না ফুটেজ’, ভবানীপুর নিয়ে মমতার করা মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

‘আগের সরকারকে উত্তর দিয়েছে জনগণ’, শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর

সংঘর্ষ , বোমাবাজি, এলাকা দখল এবং খুনের অভিযোগে কালিয়াচকের তৃণমূল নেতা গ্রেফতার

বিধানসভায় কুণালকে ‘চোর’ স্লোগান! পাল্টা দিলেন বেলেঘাটার বিধায়ক

ফলতার পর এবার সালানপুর, তৃণমূল নেতাকে ‘হাফপ্যান্ট’ পরিয়ে রোড – শো পুলিশের