দলীয় কার্যালয়েই ব্রাত্য তৃণমূল কাউন্সিলর, দোকানে বসে দিচ্ছেন পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধি: অদ্ভুত ঘটনা। একই ওয়ার্ডে রয়েছে তৃণমূলের দুটো কার্যালয় অথচ দলেরই কাউন্সিলরের সেখানে পা দেওয়ার অধিকার নেই। অবাক হলেও এটাই সত্যি। কার্যালয়ে প্রবেশ করতে না পারার কারণে নিজের দোকানে বসেই নাগরিক পরিষেবা দেন তিনি। অনেকেই বলছেন এই ঘটনা থেকেই ফের একবার প্রকাশ্যে এসেছে তৃণমূলের গোষ্ঠীকোন্দলের ঘটনা।

বাঁকুড়া শহরে একের পর এক ভোটে তৃণমূলের ভরাডুবি হয়েছে। জয়ের কাছে গিয়েও বিজেপি সেই জয় ছিনিয়ে নিয়েছে। তাই তৃণমূলের ভরাডুবি ঠেকাতে শীর্ষ নেতৃত্ব যতই একতার বার্তা দিয়েছে। কিন্তু কোথায় কি। বাস্তবে অন্য ছবি ফুটে উঠেছে। বাঁকুড়ার ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বন্দনা লোহার একই ওয়ার্ডে তৃণমূলের দুটো কার্যালয় থাকা সত্বেও কোনটিতেই তিনি পা দিতে পারেন না। উপায় না দেখে নিজের পোশাকের দোকানকেই কাউন্সিলরের কার্যালয় গড়েছেন বন্দনা । সেখানেই তিনি এলাকাবাসীদের যাবতীয় সমস্যা শোনেন সমাধান করেন। বন্দনা বলেছেন, তাঁর ওয়ার্ডে মোট দু’টি তৃণমূল কার্যালয় আছে। তিনি নিজে তৃণমূলের প্রতীকে জয়ী কাউন্সিলর। কিন্তু কার্যালয়ে বসার অধিকার পাননি। তিনি আরও বলেন, সাধারণ মানুষের সুবিধার জন্য পরিষেবা সচল রাখতে তাই নিজের দোকানে বসেই পুরসভার কাজ করেন। দোকান না থাকলে গাছতলায় বসে মানুষকে পরিষেবা দিতেন বলেও জানান।

আরও পড়ুন: ইটাহারে রোড শো অভিষেকের, গাড়ির ছাদ থেকে ছুঁড়লেন গোলাপের পাপড়ি

 কেন এই অবস্থা প্রকাশ্যে কিছু না বললেও হাবেভাবে বুঝিয়ে দিয়েছেন স্থানীয় নেতাদের অসহযোগিতার কথা।  স্থানীয় তৃনমূল নেতা-কর্মীদের একাংশ বলছেন কাউন্সিলার এই ভাবে অবস্থান করায়  ওয়ার্ডের সাধারণ মানুষও বিভ্রান্ত। মানুষ সমস্যায় পড়লে দলীয় কার্যালয়ে যাবেন নাকি কাউন্সিলরের দোকানে যাবেন সেটাই ভাবতে থাকেন। ঘটনা প্রসঙ্গে তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি তারাশঙ্কর রায় বলেছেন তিনি সবে দায়িত্ব পেয়েছেন বিষয়টি খতিয়ে দেখবেন। বলেছেন, “শহরের প্রতিটি ওয়ার্ডে যাতে একটি দলীয় কার্যালয় থাকে এবং সেই কার্যালয় থেকে যাতে দলীয় কাউন্সিলর এবং ওয়ার্ড সভাপতি নিজেদের কাজ করেন, তা নিশ্চিত করার কাজ চলছে।’’

চিত্ত যেথা ভয়শূন্য…,বাঁধ টপকে স্কুলের পথে খুদে পড়ুয়ারা, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

কবে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? দিনক্ষণ জানালেন সমাজকল্যাণমন্ত্রী

শ্যামবাজার মেট্রোর নাম বদলে হবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র স্টেশন, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

সরকারি হাসপাতালে রোগীর খাবারের বরাদ্দ বৃদ্ধিতে সবুজ সংকেত, সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চে

মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার বিমানে বিপত্তি, টার্বুলেন্সে পরে জখম যাত্রীরা

নারকেলডাঙায় বহুতল আবাসনের কার্নিশ থেকে উদ্ধার ব্যবসায়ীর রক্তাক্ত দেহ

ক্লাসরুমে নাক ডেকে ঘুমোচ্ছেন শিক্ষক, মোবাইল হাতে মগ্ন খুদেরা, ভাইরাল ভিডিও

বিষ্ণুপুরে কৃষ্ণ মন্দিরের বকুল-বেদীতে লাল চন্দনের পায়ের ছাপ, অলৌকিক কাণ্ড ঘিরে চাঞ্চল্য

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

বিপাকে হুমায়ুন, চেক বাউন্স কাণ্ডে আইনি নোটিস পাঠাল মহমেডান ক্লাব

কাকলিদের অস্বস্তি বাড়িয়ে এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন না তাহের-খলিলুররা!

তৃষাকে নিয়ে কুরুচিকর মন্তব্য, গ্রেফতার উদয়নিধি স্ট্যালিন