ইটাহারে রোড শো অভিষেকের, গাড়ির ছাদ থেকে ছুঁড়লেন গোলাপের পাপড়ি

Share:

নিজস্ব প্রতিনিধি, ইটাহার: বুধবার উত্তর দিনাজপুর জেলার ইটাহারে রোড শো করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নজর কাড়া কর্মী-সমর্থকদের ভিড়ের মাঝে গাড়ির ছাদ থেকে আবেগপূর্ণ হয়ে অভিষেক সমর্থকদের উদ্দেশ্যে ছুঁড়লেন গোলাপের পাপড়ি। নজর কাড়া ভিড় দেখে আবেগে ভাসলেন অভিষেক ইটাহার(Itahar) থেকে বিজেপিকে নিশানা করেন তিনি বলেন যতবার লুটেছে ভোকাট্টা হয়েছে বিজেপি। দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বিজেপির মন্তব্য বাংলাকে অপমান করার জবাব দিতে হবে বাংলাতে ভাতাই মারার চেষ্টা জবাব দিতে হবে অনুপ্রবেশকারী বলছে অমর্ত্য সেনকে নোটিশ দিয়েছে। বাংলার দশ কোটি মানুষ তৃণমূলের পাশে রয়েছে বলে অভিষেকের দাবি, বিজেপির এজেন্সি আছে ,বিজেপির কেন্দ্রীয় বাহিনী আছে, বিজেপির নির্বাচন কমিশন আছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সঙ্গে রয়েছে বাংলার দশ কোটি মানুষ।

অভিষেক আরো বলেন, বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে ধরে নিয়ে যাচ্ছে। বুধবার এর আগে বালুরঘাটে পরিযায়ী শ্রমিকদের বাড়িতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh BandopadhaY)।দীর্ঘ সাত মাস পর জেল থেকে মুক্তি পাওয়ার পর বালুরঘাটের লক্ষীপুরের তাদের বাড়িতে ফিরে কি দেখলেন বাড়ির হাল ও কি খেলেন।শুধু ডাল ভাত খাওয়ার কথা শুনে অভিষেককে এও বলতে শোনা গেল নিজের বাড়িতে ডাল ভাত খেয়ে থাকাও আনন্দের।এরপরেই তাদের হাতে হলুদ কাগজের প্যাকেট তুলে দিতেও দেখা যায়।

যদিও কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার(MP Sukanta Mazumdar) অভিযোগ মিথ্যে বলে উড়িয়ে দিয়ে বলেন ,ওই গৌতম বর্মনের স্ত্রীর একটি ভিডিও সোসাল মিডিয়ায় প্রকাশ করে দিয়েছি। যেখানে উনি বলছেন, আমি উনাকে আশ্বস্ত করে তখন ওকে ছাড়ানোর ব্যাপারে একজনকে ফোন করেছিলাম। আসলে তৃনমুল এতদিন আমার বিরুদ্ধে কিছু না করতে পেরে তাই ওদের দিয়ে মিথ্যে বলিয়ে নোংরা রাজনীতি করছে। সুকান্ত মজুমদার বরং পালটা তৃনমুলের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, আমার কাছে খবর রয়েছে ওই পরিবারকে দুই লক্ষ টাকা দিয়ে ও চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদের দিয়ে তার বিরুদ্ধে এই মিথ্যে বলিয়ে নিয়ে ফায়দা লোটার চেষ্টা চালাচ্ছে।

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘আমি সুন্দর নই, তাই মরে যেতে চাই!’ আয়নায় নিজের চেহারা দেখে তিনবার আত্মহত্যার চেষ্টা NEET পড়ুয়ার

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক