সৌজন্যতার নজির! ভোটের প্রচারে সিপিএম ও তৃণমূল প্রার্থীর কোলাকুলি বাঁকুড়ায়

Share:

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া : শিয়রে বিধানসভা নির্বাচন। শাসক থেকে বিরোধী সব পক্ষই নেমে পড়েছেন প্রচারে। কেউ কাউকে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ। কিন্তু ঈদের সকালে ভিন্ন ছবি ধরা পড়ল বাঁকুড়াতে। লড়াই রাজনীতির ময়দানে। তাই বলে উৎসবের আবহে সৌজন্য দেখানো হবে না? ঈদের সকালে সৌজন্যতার নজির দেখা গেল বাঁকুড়ার মাচানতলা জামা মসজিদে। সিপিএমের অভয় মুখোপাধ্যায়, তৃণমূলের অনুপ মণ্ডল ভোটের ময়দান দুজনের প্রতিদ্বন্দী। কিন্তু ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন তাঁরা।

শনিবার পালিত হচ্ছে পবিত্র ঈদ। রেড রোড থেকে সম্প্রীতির বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনেই সকাল সকাল প্রচারে নেমেছেন প্রার্থীরাও। বাঁকুড়ার মাচানতলা জামা মসজিদে ঈদের শুভেচ্ছা বিনিময়ে একে একে পৌঁছন বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী অভয় মুখোপাধ্যায়, তৃণমূলের অনুপ মণ্ডল। মসজিদের সামনে দুজনই একে অপরকে শুভেচ্ছা বিনিময় করেন। দুই প্রতিদ্বন্দীকে দেখা যায় কোলাকুলি করতে। এদিন তৃণমূল প্রার্থীর সঙ্গে ছিলেন তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী-সহ দুই দলের নেতা কর্মী সমর্থকেরা।

অভয় মুখোপাধ্যায়  বলেন, এটাই বাংলার রীতি। রেড রোডে বলা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই এদিন বলেন তিনি। তিনি বলেন, বাংলার মানুষ একসঙ্গে ভালো থাকুক। তৃণমূল প্রার্থী অনুপ মণ্ডলের বলেছেন, আজ খুশির ঈদ।  সবাই একসঙ্গে থাকুক, সেই বার্তা দিতেই এখানে আসা।  সৌজন্যতার ছবি রাজনীতির ময়দানে নতুন নয়। এর আগেও সৌজন্যতার ছবি দেখা গিয়েছে। এদিন ঈদ উপলক্ষ্যে সেই সৌজন্যই দেখা গেল বাঁকুড়াতে। একে অপরকে শুভেচ্ছা জানানোর সঙ্গে কোলাকুলিও করেন।

কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন, কাউকে টাকা ধার দিলে বিপদে পড়বেন……

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর