শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

Share:

নিজস্ব প্রতিনিধি, কামালগাজি: বাংলাদেশে আত্মগোপন করবার জন্য পালাবার চেষ্টা করেছিলেন। কিন্তু পালাতে গিয়ে তাড়া খান। অবশেষে ধরা দেবার আগেই এন আই এর হাতে কামালগাজি থেকে গ্রেফতার তৃণমূলের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। মোটরসাইকেলে করে এক সাগরেদের সঙ্গে জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় এনআইএর অফিসাররা মোটরসাইকেল ও সাগরেদ সহ ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক এবং ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকত মোল্লাকে(Saokat Molla) গ্রেফতার করে। বৃহস্পতিবার বাংলাদেশ পালানোর সময় চুনাখালিতে এনআইএ পিছু ধাওয়া নিলে তখনকার মতো শওকত পালিয়ে যান। কিন্তু আলিপুর কোর্ট আদালতে শওকত বাহিনীর কয়েকজনকে বৃহস্পতিবার পেশ করা হয়। আদালত চত্বরে সাদা পোশাকে জোরদার নজরদারি চালাচ্ছিল এনআইএ(NIA)।

পরিস্থিতি বেগতিক বুঝে তৃণমূলের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা শুক্রবার রাতে নিউ টাউনে এনআইএ’র অফিসে আত্মসমর্পণ করার কথা ভেবেছিলেন। কিন্তু তার আগেই বারুইপুরে তাঁকে শুক্রবার রাতে গ্রেফতার করে এনআইএ। বৃহস্পতিবার শওকতের খোঁজে এন আই এর অফিসাররা জীবনতলার বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি করেছিল। সেই সময় তিনি বাড়িতে ছিলেন না। তাঁর পুত্র ইমরান মোল্লাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে এনআইএ। দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনায় শওকতকে জিজ্ঞাসাবাদের জন্য খুঁজছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিধানসভা নির্বাচনের কয়েকদিন আগে বিস্ফোরণে একজন মারা গিয়েছিলেন।

জখম হয়েছিলেন বেশ কয়েকজন। সেই ঘটনায় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী এনআইএ তদন্তের দাবি জানিয়েছিলেন। পুলিশের হাত থেকে সেই তদন্তভার দেওয়া হয়েছিল জাতীয় তদন্তকারী সংস্থাকে। গ্রেফতার হয়েছিলেন একাধিকজন। সেই ঘটনা তদন্তে নেমে এনআইএ শওকতকে খুঁজছিল। পরিস্থিতি বেগতিক বুঝে বাংলাদেশ পালানোর চেষ্টা করেছিলেন তৃণমূল নেতা। যদিও সেই চেষ্টা সফল হয়নি। জেলাতেই তিনি আত্মগোপন করেছিলেন। কিন্তু তাঁর কাছের লোকজন ধরা পড়ার পর তিনি নিজে আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই সিদ্ধান্ত বাস্তবে রূপ নেওয়ার আগেই এনআইএ’ র জালে ধরা পড়েন শওকত মোল্লা।

‘লাভ জিহাদ’ মন্তব্যের জেরে এবার আমির খানকে হুমকি লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের!

‘কী অদ্ভুত নিয়তি’, ইয়ামালের সঙ্গে ভাইরাল ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি

দিদাকে কুপিয়ে খুন, বাধা দিতে গিয়ে জখম মামা-মাসি! গ্রেফতার নাতি

২০ লক্ষ টাকার বিমার লোভে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীর সঙ্গে যা করলেন স্ত্রী….

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫,০৬৯

নিম্নচাপ কাটতেই চড়া রোদ শহরে, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, উত্তরে চলবে বৃষ্টি

বঙ্গ জয়ের কারিগর শমীককে ‘উপহার’ মোদির, পূর্ণমন্ত্রী হচ্ছেন বিজেপি সভাপতি

কোলাহল ছেড়ে এবার ঘুরে আসুন কাঞ্চনজঙ্ঘার নির্জন পাহাড়ি গ্রাম দাওয়াইপানি

শারীরিক অবস্থার অবনতি, অনশন ভেঙে সোনমকে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ

লর্ডসের মাঠেই কেরিয়ারের শেষ ওডিআই খেলবেন রোহিত? যা জানাল বিসিসিআই….

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

দুদিন নিখোঁজের পর অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন শ্যুটার দময়ন্তী

ভ্রমণবিলাসীরা সাবধান! বর্ষাকালে ভুলেও যাবেন না এই ৭ হিল স্টেশনে

২৫ হাজার টাকা বাজেট? Realme 100X নাকি OnePlus Nord 6, কোনটি কিনবেন?