রাজবংশী যুবককে গুলি করে খুন, নিশীথ প্রামাণিকের বাড়ি ঘিরে বিক্ষোভ তৃণমূলের

নির্ধারিত সময় অনুযায়ী রবিবার (Sunday) সকাল ১০টা থেকে এই অবস্থান বিক্ষোভ শুরু করেছে জোড়াফুল শিবির।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিনহাটার ভেটাগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) বাড়ি ঘেরাও করে বিক্ষোভ (Agitation) কর্মসূচি শুরু করল তৃণমূল (TMC)। নির্ধারিত সময় অনুযায়ী রবিবার (Sunday) সকাল ১০টা থেকে এই অবস্থান বিক্ষোভ শুরু করেছে জোড়াফুল শিবির। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। রাজবংশী যুবক প্রেম কুমার বর্মণকে বিএসএফ জওয়ানরা গুলি করে খুন করেছিল বলে অভিযোগ, সেই খুনের প্রতিবাদে এদিন বিক্ষোভ তৃণমূলের। 

রবিবার নিশীথ প্রামাণিকের বাড়ির কাছে এই বিক্ষোভকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পুলিশি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে বিক্ষোভস্থল। ঘটনাস্থলে পৌঁছেছেন দিনহাটা পুলিশের এসডিপি ও ত্রিদিব সরকার ও দিনহাটা থানার আইসি সুরজ থাপা সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির সামনে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বিক্ষোভ অবস্থানে যোগ দিয়েছেন মন্ত্রী উদয়ন গুহও।

উল্লেখ্য গত ১১ ফেব্রুয়ারি সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ (BSF)-এর গুলিতে নিহত দিনহাটার যুবক প্রেম কুমার বর্মণের (Prem Kumar Barman) পরিবারের পাশে থাকার বার্তা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মাথাভাঙায় জনসভার মঞ্চে তিনি ডেকে নিয়েছিলেন প্রেম কুমার বর্মণের বাবা মা ও দাদাকে। মঞ্চ থেকে তিনি বলেন, দিনহাটার যুবক প্রেম কুমারকে বিএসএফ গরু পাচারের মিথ্যা অভিযোগে গুলি করে হত্যা করেছে। তাঁর দেহে ১৮০টি গুলির টুকরো পাওয়া গিয়েছে। প্রেম কুমারের ময়নাতদন্তের রিপোর্ট হাতে নিয়ে অভিষেক বলেন, প্রেম কুমারকে হত্যার সুবিচারের জন্য তিনি শেষ পর্যন্ত যাবেন। অভিযুক্ত বিএসএফ জওয়ানের মাথায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত থাকলেও তিনি সুবিচারের জন্য লড়াই চালিয়ে যাবেন তিনি। অভিষেক বলেন, পরিবারের পক্ষ থেকে এফআইআর (FIR) করা হয়েছে। কলকাতা গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব। সেই জনসভার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও করার।

নিজের জীবনের তোয়াক্কা না করে জলে ভেসে যাওয়া বাছুরকে বাঁচাতে প্রাণপণ লড়াই যুবকের , ভাইরাল ভিডিও 

মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট, একাধিক এক্স অ্যাকাউন্টে নোটিস দিল দিল্লি পুলিশ

‘ভারতের মতোই শত্রু’, POK-তে আন্দোলনকারীদের বিরুদ্ধে তোপ পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

জল্পনার অবসান, কলকাতা নাইট রাইডার্সে যোগ দিলেন পদত্যাগী ভারতীয় দলের সহকারী কোচ

অচেনা নম্বর থেকে ফোন, তারপরই মহিলাদের মাথার চুল উধাও! তামিলনাড়ুর এই ঘটনা চমকে দেবে আপনাকে

ইডির দফতরে হাজিরা দেওয়ার আগে প্রধানমন্ত্রীর প্রশংসা মদনের, শুনে যা বললেন দিলীপ

ভারত-চিনের ওপর ১০০ শতাংশ শুল্কের প্রস্তাব আমেরিকার

উত্তরপ্রদেশে লিভ-ইন সঙ্গীর হাতে নৃশংস ভাবে খুন বাংলার সমকামী যুবক

দক্ষিণবঙ্গে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা

মাথার দাম ছিল ১ কোটি! ধানবাদ থেকে গ্রেফতার পলিটব্যুরোর শেষ জীবিত সদস্য মিসির বেসরা

জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে নিহত ১৩, চলছে অনুসন্ধান অভিযান

আমেরিকা-সৌদি আরবের যৌথ হামলায় ইরাকে নিহত ৮, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

কৃষ্ণ সাগরে হামলা! ইউক্রেনের কাছে জাহাজে আটকে ১৩ ভারতীয় নাবিক

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য