এই মুহূর্তে

অভিষেকের নির্দেশে ৫ লক্ষের আর্থিক সাহায্য পাচ্ছে শুভেন্দুর কনভয়ে মৃত যুবকের পরিবার

নিজস্ব প্রতিনিধি: শুভেন্দু অধিকারীর (SUVENDU ADHIKARY) কনভয়ের ধাক্কায় মৃত্যু হয়েছিল শেখ ইসরাফিলের। যেই গাড়িতে ধাক্কার ফলে মৃত্যুর ঘটনা ঘটে সেই গাড়ির চালকের ১ দিনের পুলিশ হেফাজত হয়েছে। মৃতের পরিবারের পাশে দাঁড়িয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশে তৃণমূল কংগ্রেস।

শুক্রবার সকালে ঘটনাস্থল চণ্ডীপুরে গিয়েছিলেন স্থানীয় বিধায়ক সোহম চট্টোপাধ্যায় এবং তৃণমূল নেত্রী দোলা সেন। তাঁদের নেতৃত্বে এলাকায় গিয়েছিল সবুজ শিবিরের প্রতিনিধি দল। এরপর অভিষেকের নির্দেশে মৃতের পরিবারকে আর্থিক সাহায্য করল জোড়াফুল দল। ৫ লক্ষ টাকা দেওয়া হচ্ছে ইসরাফিলের পরিবারকে।

যুবক মৃত্যুতে উত্তাল পূর্ব মেদিনীপুর। গতকাল রাত্রি ১০টা থেকে ১টা পর্যন্ত দিঘা- নন্দকুমার ১১৬বি জাতীয় সড়ক অবরোধ হয়েছে। হয়েছে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। ফের তৃণমূল প্রতিবাদ সভা করবে চণ্ডিপুর, কাঁথি এবং গড় চক্রবেড়িয়াতে। মৃত শেখ ইসরাফিলের দেহ নিয়ে আসা হতে পারে প্রতিবাদ সভায়। দাবি, শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করতে হবে। সূত্রের খবর, আজই পুলিশ নোটিশ পাঠাবে শিশিরপুত্র সহ কনভয়ে থাকা সকলকে। নোটিশ পাঠানো হবে যুবক মৃত্যুতে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে। উল্লেখ্য, যেই গাড়ির ধাক্কায় দুর্ঘটনা, সেই গাড়িটি ঝাড়খণ্ডের নম্বর প্লেটের। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ইতিহাসকে বিকৃত করার চেষ্টা চলছে, রেডরোড থেকে কটাক্ষ মমতার

সল্টলেকে পথচারীকে পিষে জোড়া মোটরবাইকে ধাক্কা, সরস্বতী পুজোয় বেপরোয়া গতিতে শোকের ছায়া

রামকৃষ্ণের নামে বিশ্ববিদ্যালয় বিল আটকে রাজভবনে, আরটিআইয়ে মিলল চাঞ্চল্যকর সাফাই

‘‌যে মূল্যবোধের জন্য তিনি সারাজীবন লড়েছেন, রক্ষা করব’‌, নেতাজির জন্মজয়ন্তীতে শপথ অভিষেকের

নেতাজি সম্পর্কিত সব তথ্য প্রকাশ করা হোক, জন্মজয়ন্তীতে কেন্দ্রকে কড়া বার্তা মমতার

সরস্বতী পুজোয় নামল পারদ, ১৪ ডিগ্রিতে তাপমাত্রা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ